বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | লিগ শিল্ডের ভাবনা দূরে সরিয়ে গোয়া ম্যাচে ফোকাস মোলিনার

Sampurna Chakraborty | ১৯ ডিসেম্বর ২০২৪ ০৪ : ০১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে চেন্নাই এবং কেরল ম্যাচে জয় অনেকটাই এগিয়ে দিয়েছে মোহনবাগানকে। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের মগডালে হোসে মোলিনার দল। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর পয়েন্ট ২৪। বাকিদের থেকে ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে মান্ডবীর তীরে নামবে বাগান। যেভাবে এগোচ্ছে মোলিনার দল, লিগ শিল্ডের ভাবনা শিবিরে ঢুকে পড়তে বাধ্য। তবে স্প্যানিশ কোচের দাবি, লক্ষ্য লিগ শিল্ড হলেও ম্যাচ প্রতি এগোচ্ছেন। বর্তমানে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়া ম্যাচ। মোলিনা বলেন, 'আমরা কঠোর পরিশ্রম করছি। লিগ শিল্ড জেতার চেষ্টা করছি। তবে আপাতত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়া ম্যাচ। দলের খেলায় খুশি। একই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ভাল ম্যাচের আশা করছি। গোয়া থেকে জিতে ফিরতে চাই।'

কেরল ম্যাচে পারফরম্যান্স তেমন ভাল ছিল না বাগানের। পরিবর্ত ফুটবলার হিসেবে আশিক কুরুনিয়ন নামার পর শেষ ১০ মিনিট ঝড় তোলে বাগান। তাতেই তছনছ কেরল। পিছিয়ে থেকেও অন্তিমলগ্নে জোড়া গোল করে ম্যাচ জেতে বাগান। আরও একবার দলের শক্তি প্রমাণ করে। চেন্নাই ম্যাচও একইরকম ছিল। দুই সুপারসাব গ্রেগ স্টুয়ার্ট এবং আশিক কুরুনিয়ন ম্যাচের রং বদলান। এদিন মোলিনা স্পষ্ট জানিয়ে দিলেন, আগের দিন দলের খেলায় খুশি ছিলেন না তিনি। নব্বই মিনিট ভাল খেলে জয় তুলে নিতে চান। মোলিনা বলেন, 'আমরা প্রত্যেক ম্যাচেই ভাল খেলার চেষ্টা করি। বেশি গোল করায় চেষ্টা করি। একইসঙ্গে কম গোল হজম করায় চেষ্টা থাকে। দলে প্রচুর ভাল প্লেয়ার আছে। ২৫ জনই ভাল প্রস্তুতি নিচ্ছে। এটাই আমাদের দলের শক্তি। আগের ম্যাচে আমরা ভাল ফুটবল খেলতে পারিনি। কিন্তু প্লেয়াররা চারিত্রিক দৃঢ়তা দেখায়। টিম স্পিরিট দেখিয়েছে। তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ। তবে আমরা ভাল খেলে জিততে চাই। খারাপ খেলে জিততে চাই না। যদিও খেলার শেষে তিন পয়েন্টই আসল। ক্লাব, ম্যানেজমেন্ট জয় চায়। আমরা মোহনবাগানে আছি জেতার জন্যই। এটা আমাদের বুঝতে হবে। নিজেদের সেরাটা দিয়ে জিততে হবে।' চোট রয়েছে গ্রেগ স্টুয়ার্টের। দলের সঙ্গে গোয়া গেলেও, তাঁর খেলার সম্ভাবনা কম। তবে আঠারোজনের দলে রাখা হতে পারে তারকা ফুটবলারকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া