বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | গোটা মরশুম থেকে ছিটকে গেলেন তালাল, ৪৮ ঘন্টার মধ্যে নতুন বিদেশির নাম ঘোষণা?

Sampurna Chakraborty | ১৯ ডিসেম্বর ২০২৪ ০২ : ৫৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের কাছে পিছিয়ে থেকে জয় গোটা শিবিরের চিত্র বদলে দিয়েছে। দীর্ঘদিন পর চেনা ইস্টবেঙ্গলকে দেখা যাচ্ছে। সমর্থকরা বলছেন, এটাই আসল ইস্টবেঙ্গল। লাল হলুদের রক্তে লড়াই। তবে এই ইতিবাচক সন্ধিক্ষণে মাদি তালালের গোটা মরশুম থেকে ছিটকে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হল। ওড়িশা ম্যাচে চোটের পর আন্দাজ করা গিয়েছিল, বাকি মরশুমে ফরাসি প্লেমেকারকে পাওয়ার সম্ভাবনা কম। পরের দিন এমআরআই করা হয়। শোনা যায়, প্রায় ন'মাস মাঠের বাইরে থাকতে হবে তালালকে। কিন্তু তাতে সিলমোহর পড়া বাকি ছিল। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার রাতে ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে তালালের গোটা মরশুম থেকে ছিটকে যাওয়ার কথা জানানো হল। 

বৃহস্পতিবার থেকে জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন অস্কার ব্রুজো। বিকেলে যুবভারতীর প্র্যাকটিস মাঠে অনুশীলন করে লাল হলুদ ব্রিগেড। এদিন প্র্যাকটিসে যোগ দেননি নাওরেম মহেশ। যা চিন্তা বাড়াতে পারে সমর্থকদের। তবে শোনা যাচ্ছে, শুক্রবার থেকে অনুশীলনে যোগ দেবেন মহেশ। বৃহস্পতি বিকেলে সাইডলাইনেই কাটান হেক্টর ইউস্তে। তবে স্বস্তির খবর, ফিজিওর সঙ্গে সময় কাটানোর পর দলের সঙ্গে অনুশীলন করেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস।‌ শনিবার দ্বিতীয়ার্ধে তাঁকে নামাতে পারেন অস্কার।

এদিন প্র্যাকটিসে‌ উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল এবং ইমামির শীর্ষকর্তা দেবব্রত সরকার ও বিভাগ আগরওয়াল। কোচ অস্কার ব্রুজোর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাঁদের। মূলত নতুন বিদেশি নিয়েই আলোচনা হয়। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, ৪৮ ঘণ্টায় মধ্যেই লাল হলুদে পরিবর্তনের হাওয়া বইতে পারে। নতুন ফুটবলারের নাম ঘোষণা করা হতে পারে। কোপ পড়তে পারে ক্লেইটন‌ সিলভা এবং হেক্টর ইউস্তের ওপর। দুই বিদেশির পারফরম্যান্সে খুশি নয় কর্তারা। তবে ব্রাজিলীয়কে পুরোপুরি ছেড়ে দেওয়া হবে কিনা এখনও জানা যায়নি। শনিবার ঘরের মাঠে বছরের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। জয় দিয়েই শেষ করতে চান অস্কার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া