বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mohammed Siraj was not retained by RCB, and the Bengaluru based franchise didn't use the RTM option as well

খেলা | দাম পেল না ছ'বছরের লড়াই, এই ক্রিকেটারকে নেওয়ার জন্য কোপ পড়ল সিরাজের উপর, রহস্য ফাঁস আরসিবির

KM | ১৯ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ছ' বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু সেই সিরাজকেই রিটেন করা হয়নি। এমনকী নিলামে সিরাজের জন্য তদ্বিরও করেনি আরসিবি। সিরাজ চলে যান গুজরাট টাইটান্সে। আরসিবি তাঁর পরিবর্তে দলে নেয় ভুবনেশ্বর কুমারকে। আরসিবি-র জার্সিতে ৮৭ ম্যাচে ৮৩টি উইকেট নেন সিরাজ। বহু যুদ্ধের নায়ক তিনি। তবুও সিরাজকে আরটিএম অপশন প্রয়োগ করে রাখা হল না কেন? ১২.২৫ কোটিতে গুজরাট টাইটান্সে চলে যান হায়দরাবাদি বোলার সিরাজ। 

সিরাজকে ছাড়া নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করলেন আরসিবি-র ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। তাঁর কথা মতো মেগা নিলামে ভুবনেশ্বর কুমারকে দলে নেওয়ার জন্যই সিরাজকে ছেড়ে দিতে হয়েছে। তিনি বলেছেন, ''দীর্ঘদিন ধরে সিরাজ যা করেছে আমাদের দলের হয়ে তা মনে রাখা দরকার। আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ার। ওকে রিটেন না করা কঠিন সিদ্ধান্ত ছিল আমাদের  জন্য। আমাদের তালিকায় ভুবনেশ্বর কুমারকে উঁচুতে বসানো হয়েছিল। ভুবিকে দলে নেওয়ার জন্য আমরা মরিয়া হয়ে গিয়েছিলাম। নিলাম যেভাবে গড়িয়েছে, তাতে ভুবি পরের দিকে এসেছে। আমাদের অগ্রাধিকারের জন্যই সিরাজকে দলে রাখা সম্ভব হয়নি।'' 

অস্ট্রেলিয়ায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সিরাজ। বুমরাকে দরকারি সহযোগিতা করতে পারছেন না। এহেন সিরাজ আগামী বছরের আইপিএলে খেলবেন বিরাট কোহলির বিরুদ্ধে। কোহলির প্রতিপক্ষ সিরাজ। 

নিলামে তাঁর বেস প্রাইস ছিল  ২ কোটি টাকা। তাঁর জন্য দর হেঁকেছিল চেন্নাই সুপার কিংস। সিরাজের দর ৮ কোটি পেরিয়ে যাওয়ার পরে তাঁকে দলে নেওয়ার দৌড় থেকে সরে আসে চেন্নাই। এরপর সিরাজকে দলে নেওয়ার দৌড়ে ঢুকে পড়ে গুজরাত টাইটান্স। ১২ কোটি পর্যন্ত রাজস্থান রয়্যালসও দৌড়ে ছিল। শেষমেশ ১২.২৫ লক্ষ টাকার বিনিময়ে সিরাজকে দলে নেয় গুজরাত টাইটান্স। নিলাম হয়ে যাওয়ার পরে প্রথমবার সিরাজ নিয়ে মুখ খুলল আরসিবি। সিরাজকে ছেড়ে দেওয়ার আসল কারণ জানালেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া