বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চার হ্যাটট্রিক,‌ কন্যাশ্রী কাপে ২৭ গোলের নজির ইউকেএসসির

Sampurna Chakraborty | ১৯ ডিসেম্বর ২০২৪ ০০ : ১৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগের প্রথম ডিভিশনের পর এবার কন্যাশ্রী কাপেও জয়জয়কার। নজির ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। ছেলেদের পর মেয়েদের ফুটবলেও বিপ্লব আনল কলকাতার নবাগত ক্লাব। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে কন্যাশ্রী কাপ বি ডিভিশনের ম্যাচে বেহালা ঐক্য সম্মেলনীকে ২৭-০ গোলে উড়িয়ে দিল ইউকেএসসি। মোট চারটি হ্যাটট্রিক। ছ'জন গোলদাতার মধ্যে হ্যাটট্রিক করেন সারদা মাণ্ডি, পূজা কর্মকার, সোনালী মণ্ডল এবং শিউলি খাতুন। বেহালাকে নিয়ে ছেলেখেলা করে ইউনাইটেড। কন্যাশ্রী কাপের প্রথম ম্যাচে বিদ্যুৎ এসসির বিরুদ্ধে ওয়াকওভার পায় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। আঠারো জনের দল নামতে পারেনি প্রতিপক্ষ। দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবল ইউকেএসসির।‌ প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দেয়। 

ম্যাচের প্রথম মিনিট থেকেই ঝড় তোলে ইউনাইটেড। এক মিনিটের মাথায় রবিনা সিংহের গোলে এগিয়ে যায় ইউকেএসসি। পুরো নব্বই মিনিট বিপক্ষের ওপর রোলার চালায় ইউনাইটেডের মেয়েরা। বেহালা ঐক্য সম্মেলনীকে নাস্তানাবুদ করে ছাড়ে। প্রথমার্ধের শেষে দেড় ডজন গোলে এগিয়ে যায় ইউকেএসসি। বিরতিতে স্কোর ছিল ১৮-০।

দ্বিতীয়ার্ধে আরও ন'গোল। সর্বোচ্চ গোলদাতা সোনালী মণ্ডল। ৯ গোল করেন তিনি। ৮ গোল শিউলি খাতুনের। চার গোল করেন সারদা মান্ডি। তিন গোল পূজা কর্মকারের। জোড়া গোল করেন রবিনা। একটি গোল করেন পলি কোলে। ম্যাচের সেরা অনূর্ধ্ব-১৭ ফুটবলার রবিনা সিংহ। এর আগে কন্যাশ্রী কাপে ৩০ গোলের নজির রয়েছে। ৩৫ গোল করেছিল ইস্টবেঙ্গল। তবে মেয়েদের ফুটবলে বাংলার ফুটবলের কোনও নবজাতক ক্লাবের এই রেকর্ড নেই। ছেলেদের দলের সাফল্যের পর এবার অভিষেক বছরেই কন্যাশ্রী বি ডিভিশন জেতার লক্ষ্য ইউকেএসসির মেয়েদের। শুরুটা যেভাবে হয়েছে, স্বপ্ন দেখা যেতেই পারে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া