বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sediqullah Atal hit his maiden ODI hundred against Zimbabwe

খেলা | ৭৫ লাখ বেস প্রাইসের তারকা অবিক্রিত আইপিএল নিলামে, সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিলেন ফ্র্যাঞ্চাইজিদের

KM | ১৯ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আইপিএল নিলামে তাঁকে নিয়ে উৎসাহ দেখাননি কেউই। তিনি অবিক্রিতই থেকে গিয়েছেন নিলামে। আফগানিস্তানের সেই সাদিকুল্লা অটল সেঞ্চুরি হাঁকালেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। দেশের জার্সিতে প্রথম শতরান তাঁর। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাঁ হাতি  সাদিকুল্লার সেঞ্চুরির সৌজন্যে আফগানরা করে ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৮৬ রান। 

সাদিকুল্লার বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। সেই তিনি ১২৫ বলে সেঞ্চুরি হাঁকান  আফগান তারকা। শেষমেশ ১২৮ বলে ১০৪ রান করেন তিনি। আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। 

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আবদুল মালিক ও অটল ১৯১ রান জোড়েন জুটিতে। ৩৫ ওভারে জুটি ভাঙেন নিউম্যান ন্যামহুরি। মালিক আউট হলেও ৪৩ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন অটল। ন্যামহুরির বলেই ফিরতে হয় তাঁকে। 

২০২৩ সালের জুলাইয়ে অটল শিরোনামে আসেন। কাবুল প্রিমিয়ার লিগে একই ওভারে সাতটি ছক্কা মেরে তিনি সবার নজর কেড়ে নিয়েছিলেন। শাহিন হান্টারের হয়ে খেলার সময়ে অটল এই নজির গড়েন। তাঁর প্রবল প্রহারে আমির জাজাই ৪ ওভারে ৭৯ রান দেন। সম্প্রতি ওমানে এমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাদিকুল্লা অটল। সেই সাদিকুল্লা এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া