মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ভারতে আর থাকবেন না বিরাট, স্থির করে ফেলেছেন নতুন ঠিকানা, কোহলিকে নিয়ে বিরাট আপডেট দিলেন ছেলেবেলার কোচ

KM | ১৯ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে বড় আপডেট দিলেন তাঁর ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। 

দুই সন্তানকে নিয়ে বিরাট ও অনুষ্কা লন্ডনেই চলে যাবেন বলে পরিকল্পনা করে ফেলেছেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরই হয়তো পাকাপাকি ভাবে ভারত ছেড়ে লন্ডনে গিয়ে থাকবেন কোহলি। 

রাজকুমার শর্মা অবশ্য তাঁর ছাত্রর নতুন ঠিকানা নিয়ে বিশদে কিছু বলতে চাননি। ইদানীং কালে কোহলি ও অনুষ্কা ছুটি কাটাতে লন্ডনেই চলে যান। তাঁদের পুত্র সন্তান অকায় জন্মগ্রহণ করে লন্ডনেই। 

একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলেছেন, ''স্ত্রী-সন্তান-সহ লন্ডনে থাকার পরিকল্পনা করে ফেলেছে বিরাট। খুব শীঘ্রই ভারত ছেড়ে লন্ডনে পাড়ি জমাবে ও। সাম্প্রতিক কালে ক্রিকেট না থাকলে বিরাট পরিবার নিয়ে লন্ডনেই ছুটি কাটায়।''

কোহলি এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। ব্রিসবেন থেকে মেলবোর্নে নেমেই মহিলা অজি সাংবাদিকের সঙ্গে জড়িয়ে পড়েন তর্কবিতর্কে। সংশ্লিষ্ট অজি সাংবাদিককে তিনি বলেন, তাঁর সন্তানদের ছবি কেন তোলা হচ্ছে। পরে অবশ্য সেই সাংবাদিক জানান, তাঁর সন্তানদের ছবি তোলা হয়নি। তাতে শান্ত হন কোহলি। সেই মহিলা  সাংবাদিকের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় বিরাট কোহলিকে।

কিন্তু বিরাট যে নিজের ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন, সেই প্রসঙ্গে ছেলেবেলার কোচ বলেন, ''কেরিয়ারের সেরা খেলাটা খেলছে বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করে। আর দুটো টেস্টে আরও দুটো সেঞ্চুরি বিরাট করবে বলেই মনে হয়। ওর ফর্ম নিয়ে চিন্তার কোনও কারণ দেখছি না। কঠিন পরিস্থিতিতে কীভাবে পারফর্ম করতে হয় তা জানা বিরাটের।'' 

মেলবোর্ন ও সিডনিতে বিরাট কোহলির দিকেই নজর থাকবে সবার। তাঁর চওড়া ব্যাট কথা বলুক, এমনটাই আশা ক্রিকেটপাগলদের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া