মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ ডিসেম্বর ২০২৪ ২২ : ১১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে যাবতীয় বিভ্রান্তি দূর হয়ে গেল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তান ও নিরপেক্ষ ভেন্যুতেই। অর্থাৎ পাক মুলুকে গিয়ে ম্যাচ খেলবে না ভারত। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতেই। এমনকী ভারত-পাক হাইটেনশনের ম্যাচও হবে নিরপেক্ষ কেন্দ্রের মাঠে।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি এই খবর জানিয়েছে। আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি। ২০২৭ সাল পর্যন্ত যে কোনও আইসিসি ইভেন্টের ভারত-পাক ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতেই হবে।
আইসিসি দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা বয়েছে, ''২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টগুলি দুটি দেশের মধ্যে কোনও একটি দেশ আয়োজন করলেও ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতেই হবে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও একই ভাবে হবে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি।''
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনও ঘোষিত হয়নি। খুব শীঘ্রই তা জানানো হবে বলে জানিয়েছে আইসিসি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে হাইব্রিড মডেলেই শিলমোহর দেওয়া হল। পাক মুলুকে গিয়ে ভারত খেলবে না বলে আগেই জানিয়েছিল। পাকিস্তানও এক সময়ে অনড় মনোভাব নিয়ে ছিল। পরে অবশ্য নিজেদের অবস্থান থেকে সরে আসে পিসিবি। আইসিসি-র হাইব্রিড মডেল মেনে নেয় তারা। এদিন আইসিসি-র তরফ থেকে জানিয়ে দেওয়া হল, হাইব্রিড মডেলেই হবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে দীর্ঘদিন ধরে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি