বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সিরিজের মাঝপথে অশ্বিনের আকস্মিক অবসরে গম্ভীরের হাত কতটা?

Sampurna Chakraborty | ১৯ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে অশ্বিনের অবসর সবাইকে অবাক করেছে। ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তারকা স্পিনার। যার ফলে অনেক প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে যোগ দিলেও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি বিদায়ী তারকা। তাঁর এই সিদ্ধান্তে ক্রিকেট ভক্তরা চমকে গেলেও, অশ্বিনের ঘনিষ্ঠরা জানে, ভারতীয় দলের অন্দরমহলে সবকিছু ঠিকঠাক ছিল না। অশ্বিনের এই সিদ্ধান্তে বড় ভূমিকা রয়েছে গৌতম গম্ভীরের। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় প্রকাশিত রিপোর্ট তেমনই ইঙ্গিত দিয়েছে। 

সেই রিপোর্টে জানানো হয়েছে, প্রথম একাদশে তাঁকে না রাখা হলে অস্ট্রেলিয়া সফরে যেতে খুব বেশি আগ্রহী ছিলেন না অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা করতে শুরু করেন তারকা স্পিনার। অস্ট্রেলিয়া সফরে প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে নির্বাচকদের সঙ্গেও কথা বলেন। রবীন্দ্র জাদেজার পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হলেও, দলের একনম্বর স্পিনারকে কিছু নিশ্চয়তা দেওয়া হয়। কিন্তু পারথ টেস্টে তাঁর বদলে ওয়াশিংটন সুন্দরকে বেছে নেওয়ায় প্রথম ধাক্কা খান অশ্বিন। দু'জনের প্রোফাইল প্রায় এক হওয়া সত্ত্বেও তাঁকে বাদ দেওয়ায় আঘাত পান। তখন থেকেই অবসরের ভাবনা মাথায় ঘুরতে থাকে। 

রোহিত পারথে দলের সঙ্গে যোগ দেওয়ার পর এই বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। তাঁকে দলের প্রয়োজন না থাকায়, তখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা ভাবেন। তবে গোলাপী বলের টেস্টের আগে কোনওক্রমে তাঁকে সিদ্ধান্ত নেওয়া থেকে রোখেন রোহিত। অ্যাডিলেড টেস্টের প্রথম একাদশে রাখার আশ্বাস দেন। যা পূরণ করেন ভারত অধিনায়ক। তৃতীয় টেস্টে তাঁর পরিবর্তে সুযোগ পান রবীন্দ্র জাদেজা। তাতেই ভবিষ্যতের একটা স্পষ্ট ছবি পেয়ে যান অশ্বিন। মেলবোর্ন এবং সিডনিতে দু'জন স্পিনার খেলানোর সুযোগ থাকলেও, অভিজ্ঞ তারকা বুঝে যান তাঁর দলে ফেরায় সম্ভাবনা কম। কারণ এই মুহূর্তে তাঁর থেকে এগিয়ে রাখা হচ্ছে জাদেজা এবং ওয়াশিংটনকে। তাতেই দেওয়াল লিখন পড়ে ফেলেন। রোহিতের অনুপস্থিতিতে পারথ‌ টেস্টে ওয়াশিংটনকে খেলানোর সিদ্ধান্ত ছিল গৌতম গম্ভীরের। অশ্বিন বুঝতে পারেন, পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে তিনি থাকতে পারবেন না। পুরো পরিস্থিতি যাচাই করার পর সিরিজের মাঝপথেই অবসরের সিদ্ধান্ত নেন কিংবদন্তি স্পিনার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া