রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্টার জলসা ও জি বাংলা। সমান তালে একে অপরকে টেক্কা দিয়ে 'সেরার সেরা'র দুই চ্যানেলের দুই ধারাবাহিক। চলতি সপ্তাহে একসঙ্গে প্রথম স্থানে দখল করেছে 'কথা' ও 'ফুলকি'। যৌথভাবে দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪।
দ্বিতীয় স্থানেও দুই ধারাবাহিক। 'গীতা এলএলবি'র সঙ্গে ৭.৩ নম্বর নিয়ে এই জায়গায় রয়েছে নতুন ধারাবাহিক 'পরিণীতা'। শুরুর দিন থেকেই দর্শকের নজর কেড়েছে এই গল্প। পারুল ও রায়ানের কেমেস্ট্রি আদায়-কাচঁকলায় হলেও অল্প দিনে দর্শকের মন জয় করেছে এই ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার 'জগদ্ধাত্রী'। অবশেষে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর মিল দেখিয়ে চলতি সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৭.২ নম্বর।
চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার 'উড়ান'। একটু একটু করে মহারাজ ও পুজারিণীর কাছে আসা দারুণ পছন্দ করেছেন দর্শক। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। পঞ্চমে ৬.৭ নম্বরে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। গল্পে ফের বিয়ের পিঁড়িতে বসেছে অনিকেত। শ্যামলীর ভালবাসা পাওয়ার জন্য তার সেই পদক্ষেপ কাজে আসবে কি? এই প্রশ্নের জেরে টিআরপিতে বেশ ভাল ফল করেছে এই ধারাবাহিক।
ষষ্ঠ স্থানে দুই চ্যানেলের দুই ধারাবাহিক 'আনন্দী' ও 'রাঙ্গামতি তিরন্দাজ'। যৌথভাবে তাদের প্রাপ্ত নম্বর ৬.৬। ৬.৩ নম্বর পেয়ে সপ্তমে রয়েছে 'গৃহপ্রবেশ'। আদৃতের প্রেমে সাড়া দেবে কি শুভলক্ষ্মী? এই প্রশ্নের উত্তর খুঁজতে আগ্রহী দর্শক। অষ্টমে রয়েছে ৬.০ নম্বর পেয়ে রয়েছে 'শুভ বিবাহ'। ৫.৯ নম্বরে নবমে ঋষি-ঝিল্লির গল্প 'তেঁতুলপাতা'। দশমে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'রোশনাই'। প্রাপ্ত নম্বর ৫.৬।
চলতি সপ্তাহে স্টার জলসা ও জি বাংলা দুই চ্যানেলের ধারাবাহিকই ভাল ফল করেছে। তবে শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকা থেকে ছিটকে গেল আদৃত-পারিজাতের 'মিত্তির বাড়ি'। জায়গা পেল না 'নিম ফুলের মধু'ও। যদিও একের পর এক নতুন মোড়ে দর্শকের মনোযোগ আকর্ষণের চেষ্টায় দুই ধারাবাহিক। আগামী সপ্তাহে কোনও বড়সড় রদবদল হয় কিনা এখন সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি