বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পর এক মহিলা অজি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি। ব্রিসবেন টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হয়। চতুর্থ টেস্টের কেন্দ্র মোলবোর্ন। বক্সিং ডে টেস্ট শুরু হবে চলতি মাসের ২৬ তারিখ থেকে। ভারতীয় দল ব্রিসবেন ছেড়ে মেলবোর্ন পৌঁছয়। আর মেলবোর্নেই যত কাণ্ড।
মেলবোর্ন বিমানবন্দরে হঠাৎই রেগে গেলেন কেন কোহলি? অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের সাক্ষাৎকার নিচ্ছিলেন সাংবাদিকরা। সেই সময়ে কোহলি ও তাঁর পরিবারও মেলবোর্ন বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ক্যামেরা সঙ্গে সঙ্গে কোহলির দিকে ফোকাস করে। এটা দেখেই মেজাজ হারান কোহলি। চ্যানেল সেভেনের ক্যামেরা ভারতের তারকা ক্রিকেটারকে ফোকাস করা হলে অবাক হয়ে যান তিনি। মহিলা টিভি রিপোর্টারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট। মহিলা সাংবাদিককে ভারতের তারকা বলেন, তাঁর প্রাইভেসি থাকছে না। সেভেন নিউজের তরফ থেকে জানানো হয়, ''কোহলির দিকে ক্যামেরা তাক করে থাকায় মেজাজ হারিয়ে কোহলি তর্কবিতর্ক শুরু করে দেন। পুরোটাই অবশ্য ভুল বোঝাবুঝি থেকে। কোহলি ভেবেছিলেন, তাঁর পরিবার ও সন্তানদের ছবি তোলা হচ্ছে। আমার সন্তানদের প্রাইভেসি রয়েছি। সেটা নষ্ট হচ্ছে। আমাকে জিজ্ঞাসা না করে ছবি তোলা ঠিক নয়। কোহলিকে একথা বলতে শোনা গিয়েছে।''
কিন্তু পরিস্থিতি কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্ট মহিলা সাংবাদিকটি কোহলিকে জানান, তাঁর সন্তানদের ছবি ফ্রেমবন্দি করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, কোহলিকে পরে চ্যানেল সেভেনের সাংবাদিকের সঙ্গে হাত মেলাতে দেখা যায়।
Indian cricket superstar Virat Kohli has been involved in a fiery confrontation at Melbourne Airport. @theodrop has the details. https://t.co/5zYfOfGqUb #AUSvIND #7NEWS pic.twitter.com/uXqGzmMAJi
— 7NEWS Melbourne (@7NewsMelbourne) December 19, 2024
অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত পারথেই কোহলির ব্যাট ঝলসে উঠেছে। তিনি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু অ্যাডিলেড ও ব্রিসবেনে বিরাটের ব্যাট কথা বলেনি। ব্রিসবেনে আউট হয়ে ফেরার পরেই কোহলিকে নেট করতে দেখা গিয়েছে। মেলবোর্নে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে সবাই। তার আগেই বিমানবন্দরে মেজাজ হারান বিরাট কোহলি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি