বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ব্রিসবেন থেকে চেন্নাই ফিরলেন, ধোনির পদাঙ্ক অনুসরণ করতে চান অশ্বিন

Sampurna Chakraborty | ১৯ ডিসেম্বর ২০২৪ ২০ : ১১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আকস্মিক অবসরের পরের দিনই ব্রিসবেন থেকে চেন্নাই ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় তারকা ক্রিকেটারকে। স্থানীয় অফিসিয়ালদের ঘেরাটোপে পরিবারের সঙ্গে বিমানবন্দর ছাড়েন অশ্বিন। মিডিয়ার সঙ্গে কোনও বাক্যালাপ করেননি। ব্রিসবেন ছাড়ার আগে সতীর্থদের উদ্দেশে বেশ কিছু কথা বলেন তারকা ক্রিকেটার। প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন চেন্নাইয়ের বাড়িতে পা রাখা মাত্রই উষ্ণ অভ্যর্থনা পান। বাড়িতে প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলেন অশ্বিন। জানান, 'অনেকের জন্য তাঁর অবসর আবেগের। আবেগ জড়িয়ে থাকবেই। ধীরে ধীরে সয়ে যাবে। তবে আমার জন্য মুক্তি এবং সন্তুষ্টি। বেশ কয়েকদিন ধরেই এটা আমার মাথায় ঘুরছিল। তবে হঠাৎই সিদ্ধান্ত নিয়েছি। চতুর্থ দিনে আমার মনে হয়েছে, পঞ্চম দিন ঘোষণা করেছি।'

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও ক্লাব ক্রিকেট এবং আইপিএলে খেলা চালিয়ে যাবেন অশ্বিন। ধোনির পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন তারকা স্পিনার। এবার আইপিএলে আবার পুরনো দলে ফিরবেন অশ্বিন। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। জানান, যতদিন সম্ভব আইপিএলে খেলা চালিয়ে যেতে চান। অশ্বিন বলেন, 'আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। অবাক হবেন না যদি আমি দীর্ঘদিন খেলা চালিয়ে যাই। আমার মনে হয় ক্রিকেটার অশ্বিনের এখনও অনেক কিছু দেওয়ার আছে। ভারতীয় ক্রিকেটার অশ্বিন অবসর নিয়েছে।' চেন্নাই সুপার কিংসে আইপিএল যাত্রা শুরু করেছিলেন তারকা ক্রিকেটার। আবার নিজের রাজ্যের দলেই ফিরছেন। ধোনির মতো যতদিন পারবেন কোটিপতি লিগে খেলা চালিয়ে যেতে চান অশ্বিন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া