মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ ডিসেম্বর ২০২৪ ১৯ : ২০Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বাড়ি থেকে বাইকে ছেলেকে নিয়ে অনুশীলনে পৌঁছে দিতেন। ছেলের ক্রিকেট তারকা হয়ে ওঠার পিছনে এতটাই অবদান বাবার। সেই বাবা বলছেন তাঁর ভুবনবিখ্যাত ছেলে রবিচন্দ্রন অশ্বিন অপমানিত, অসম্মানিত হয়েই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার অব্যবহিত পরেই অশ্বিন অবসর ঘোষণা করেন। আচম্বিতে নেওয়া তাঁর এই সিদ্ধান্তে হতবাক সবাই। অশ্বিনের বাবা রবিচন্দ্রনও অবাক হয়েছেন ছেলের এহেন সিদ্ধান্তে। সেই তিনিই এক সংবাদমাধ্যমকে বলেছেন, ''অবসর গ্রহণ ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের ইচ্ছায় অবসর নিয়েছে। আমি এই ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইনি কোনওদিন। কিন্তু যেভাবে ও অবসর নিয়েছে, তার পিছনে একাধিক কারণ থাকতে পারে। সেটা একমাত্র অশ্বিনই জানে। অসম্মানিত হওয়ায় হয়তো ক্রিকেট ছাড়ল।''
হরভজন সিংয়ের মতো প্রাক্তন তারকা অশ্বিনের অবসর গ্রহণের পিছনে ওয়াশিংটন সুন্দরের উত্থানের কথা বলছেন। ভাজ্জি জানিয়েছে, ইংল্যান্ড সফরে ওয়াশিংটন সুন্দরকে প্রাধান্য দেওয়া হবে। দেওয়াললিখন পড়ে ফেলেই হয়তো অশ্বিন সিরিজের মাঝপথেই অবসর ঘোষণা করে দিলেন। সদ্য প্রাক্তন হয়ে যাওয়া ভারতের তারকা অফস্পিনারের বাবা বলছেন, ''শেষ মিনিটে আমি অবসরের কথা জানতে পেরেছি। ওর মনের ভিতরে কী চলছিল, তা আমার জানা নেই। সদ্য ঘোষণা করেছে। আমিও সাদরে ওর সিদ্ধান্তকে গ্রহণ করে নিয়েছি। ওর সিদ্ধান্ত নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু যেভাবে ও অবসর নিল, তাতে আমি একদিকে খুশি আবার খুশিও নয়। কারণ অশ্বিন খেলা চালিয়ে যেতেই পারত।''
ছেলের আকস্মিক সিদ্ধান্তে বিস্মিতই হয়েছে অশ্বিনের পরিবার। ভারতের প্রাক্তন তারকা অফস্পিনারের পরিবারের সদস্যরা আগে থেকেই জানতেন, অশ্বিন দ্রুতই অবসর নেবেন। ক্রমাগত অসম্মানিত হওয়ার জন্যই হয়তো দ্রুতই অবসর নিয়ে ফেললেন অশ্বিন। তাঁর বাবা বলছেন, ''আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছি, এবিষয়ে কোনও সন্দেহই নেই। ১৪-১৫ বছর ধরে খেলছে। হঠাৎ করে সরে গেলে একটা ধাক্কা তো লাগেই। আমরা অবশ্য এরকম কিছু প্রত্যাশাই করছিলাম। কারণ অসম্মানিত হচ্ছিলাম। কতদিন ধরে আর সহ্য করবে এসব ব্যাপার? সম্ভবত এসবের জন্যই অবসর নিয়ে ফেলল।''
ব্রিসবেনে অস্তাচলে গেল রবি। আচম্বিতে নেওয়া এহেন সিদ্ধান্তে বিস্ময়ের উদ্রেক করলেও পিছনের কারণ নিয়ে কিন্তু জল্পনা রয়েছে। হয়তো অসম্মানিত হওয়ার জন্যই অশ্বিন জানিয়ে দিলেন, ক্রিকেট তোমায় দিলাম আজকে ছুটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি