বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

D Gukesh became the youngest world chess champion

খেলা | বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গুকেশ পেয়েছেন ১১.৪৫ কোটি, বিপুল এই অর্থ নিয়ে কী করবেন তিনি?

KM | ১৮ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৪৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৮ বছর। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন দোম্মারাজু গুকেশ। সোমবারই তিনি দেশে ফিরেছেন। এদিকে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে তিনি পেয়েছেন ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। তবে পুরস্কারের সব অর্থ তিনি পাবেন না। সরকারকে ট্যাক্স দিতে হবে। জানা যাচ্ছে তিনি যা ট্যাক্স দেবেন, তা ধোনির আইপিএল বেতনের থেকেও বেশি। গুকেশকে পুরস্কারমূল্যের ৪.৬৭ কোটি টাকা কর দিতে হবে বলে মনে করা হচ্ছে। 

কিন্তু এই পাহাড়প্রমাণ অর্থ নিয়ে কী করবেন গুকেশ?

তাঁর এই উত্থানের পিছনে রয়েছে মা-বাবার আত্মত্যাগের কাহিনি। গুকেশের বাবা রজনীকান্ত নাক-গলা-কানের শল্য চিকিৎসক ছিলেন। ছেলের সঙ্গে দেশেবিদেশে গিয়েছেন বাবা। একসময়ে রজনীকান্ত ডাক্তারি ছেড়ে দেন। গুকেশের মা পদ্মকুমারী একমাত্র রোজগেরে ছিলেন তাঁদের পরিবারে। পদ্মকুমারী মাইক্রোবায়োলজিস্ট। এই বিশাল পরিমাণ অর্থ নিয়ে কী করবেন গুকেশ? নব্য বিশ্বচ্যাম্পিয়ন বলছেন, ''এই অর্থ আমার কাছে অনেক। আমি যখন দাবা খেলা শুরু করি তখন আমার মা-বাবার আর্থিক কষ্ট ছিল। এখন আমরা অনেক স্বাচ্ছন্দ্যে রয়েছি। আর্থিক দিক থেকে আর  চিন্তার কোনও কারণ নেই।'' তাছাড়াও সেই সময়ে গুকেশের মা-বাবার বন্ধুরা স্পনসর করেছেন বিশ্বচ্যাম্পিয়নকে। এখন এই পরিমাণ প্রাইজ মানি পাওয়ায় আর্থিক স্থিতিশীলতা এসেছে। 

এদিকে মায়লাদুথুরাইয়ের সাংসদ আর সুধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন, গুকেশের প্রাপ্ত অর্থ থেকে যেন আয়কর কাটা না হয়। 
কংগ্রেস আমলে শচীন তেণ্ডুলকর, রবি শাস্ত্রীর মতো ক্রিকেটারদের করমুক্তি দেওয়া হত, তেমনই গুকেশকেও যেন কর থেকে অব্যহতি দেওয়া হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া