রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ডিসেম্বর ২০২৪ ০৪ : ০৩Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল রাজ চক্রবর্তী পরিচালিত 'সন্তান'-এর। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। 'সন্তান' দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন সকলে। বিরতিতেও হল থেকে বেরোতে পারলেন না কেউই। পুরো ছবি দেখে কী জানালেন অভিনেতা অঙ্কুশ হাজরা?
বর্তমান সময়ে মা-বাবার সঙ্গে সন্তানদের দূরত্ব যেন ক্রমশ বাড়ছে,এই ঘটনায় যে কি ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটাই দেখাবে 'সন্তান'। রাজ চক্রবর্তী বিভিন্ন ধরনের ছবি বানালেও প্রথমবার ফ্যামিলি ড্রামা বানালেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনসূয়া মজুমদার, অহনা দত্ত সহ একাধিক তারকা অভিনয় করেছেন এই ছবিতে।
এদিন 'সন্তান'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে যথাসময়ে হাজির হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, ছিলেন ঐন্দ্রিলা সেনও। এসেই রাজ চক্রবর্তীর গালে চুমু খেলেন অঙ্কুশ, বাদ গেলেন না রাজও। একে অপরকে জড়িয়ে ধরে ছবি দেখতে ঢুকলেন। ছবি শেষে হল থেকে বেরোনোর সময় আবেগপ্রবণ ছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দু'জনেই।
অঙ্কুশের কথায়, "এই ছবি নিয়ে একটাই কথা বলতে পারি এই বছরের সেরা ছবি সন্তান।" অন্যদিকে ঐন্দ্রিলার কথায়, "আমাদের যাদের মা-বাবার মধ্যে কেউ একজন নেই, তাঁরা এই ছবিটা দেখে চোখের জল আটকে রাখতে পারবেন না, আমিও পারিনি।" তবে হল থেকে বেরিয়ে নিজের মায়ের কথা মনে করে কেঁদে ফেললেন কৌশানী, বনি সামলালেন অভিনেত্রীকে। এদিন অনেকের চোখেই দেখা গেল জল।
রাজ চক্রবর্তী কথায়, "এই ছবি আমি সেই সকল বাবা-মায়েদের জন্য তৈরি করছি যারা সন্তানের থেকে দূরে থাকেন, বৃদ্ধাশ্রমে থাকেন। সন্তানদের থেকে দূরত্ব যে মা-বাবার মনে কতটা কষ্ট তৈরি করতে পারে সেটাই দেখাবে এই ছবি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি