মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Harbhajan Singh said that he was very shocked to see R Ashwin making such a big decision in the middle of the Border-Gavaskar Trophy

খেলা | এই ক্রিকেটারের জন্যই সিরিজের মাঝপথে অবসর নিলেন অশ্বিন! বড় ইঙ্গিত হরভজনের

KM | ১৮ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৩২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়া মাত্রই অবসর ঘোষণা করলেন তারকা স্পিনার। কিছুক্ষণ আগেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ড্রেসিংরুমে বিরাট কোহলির পাশে বসে চোখের জল মুছছিলেন।

অবশেষে সেটাই সত্যি হল। ব্রিসবেন টেস্ট শেষে রোহিত শর্মার পাশে বসে সাংবাদিক সম্মেলন করলেন অশ্বিন। অর্থাৎ, সিরিজের বাকি দুই টেস্টে তাঁকে পাওয়া যাবে না। এদিন পঞ্চম দিনের খেলা চলাকালীন বিরাট কোহলির পাশে বসে আবেগতাড়িত হয়ে পড়েন কিংবদন্তি স্পিনার। বেশ কিছুক্ষণ কথা বলেন দু'জন। তারপর আবেগে ভেসে যেতে দেখা যায় অশ্বিনকে। তাঁকে জড়িয়ে ধরে চোখের জল মোছালেন কোহলি। তারপর অশ্বিনের কাঁধে হাত রেখে বেশ কিছুক্ষণ বসে থাকেন। এরপর গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় অশ্বিনকে। তখনও বোঝা গিয়েছিল, হয়তো অবসরের কথা ভাবছেন তারকা স্পিনার। বুধবার নিজের কেরিয়ারে ইতি টেনে দিলেন। 

কিন্তু হরভজন সিং যে অন্য ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। অনেকে বলে থাকেন অশ্বিনের উত্থানের জন্যই ভাজ্জি অস্তরাগের গান গেয়ে ওঠেন। সেই পাঞ্জাবতনয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন, ''আমি বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি ওয়াশিংটন সুন্দরকে বেশি গুরুত্ব দেওয়া হবে।  ইংল্যান্ডে পাঁচটা ম্যাচ রয়েছে। সেখানে দু'জন স্পিনার যাবে। এই দু'জন স্পিনার কে হবেন? জাদেজা আর অশ্বিন। নাকি জাদেজা আর ওয়াশিংটন সুন্দর। প্লেয়ারদের মনের ভিতরে অনেক কিছু চলতে থাকে। সেটা আমাদের জানা নেই। একটা কথাই বলতে পারি। সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল।'' 

অশ্বিনের আচমকা সিদ্ধান্ত অবাক করে দেয় ভাজ্জিকেও। হরভজনকে বলতে শোনা গিয়েছে, ''আমি খুব বিস্মিত। একটা সিরিজের মাঝপথে এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় আমি অবাক হয়েছি। তবে অশ্বিন যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে শ্রদ্ধা জানানো উচিত। কারণ ও অনেক চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছে। অশ্বিন খুব চিন্তাশীল একজন ক্রিকেটার। গ্রেট প্লেয়ারও বটে। ওর কৃতিত্বকে কুর্নিশ জানাই। ভারতকে বহু ম্যাচ, বহু সিরিজ জিতিয়েছে অশ্বিন। এরকম দুর্দান্ত একটা কেরিয়ারের জন্য অভিনন্দন।'' 

এটাই হয়তো দস্তুর। কারওর জন্য জায়গা ছেড়ে দিতে হয়। থুড়ি, সরে যেতে হয়। ভাজ্জির কথা সত্যি হলে সুন্দরের জন্য নিজের কেরিয়ার অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই শেষ করে দিলেন অশ্বিন। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া