শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৮ ডিসেম্বর ২০২৪ ০২ : ৪১Krishanu Mazumder
শ্রদ্ধাস্পদেষু
অস্কার ব্রজোঁ,
অস্কার ব্রুজোঁ, আপনি কি জাদুকর? আমি নিশ্চিত এই প্রশ্ন আপনাকে করলে, ফুৎকারে উড়িয়ে দেবেন।
আপনাকে যাঁরা হাতের তালুর মতো চেনেন, তাঁদের কাছে আপনি একজন ফাইটার। যোদ্ধা।
সেই তাঁরাই আপনার সম্পর্কে এখন বলছেন, ''অস্কার ব্রুজোঁ অদ্ভুত এক মানুষ। জিতলে একেবারেই খুশি হন না। জয় ওঁকে স্বস্তি দেয় মাত্র। নিজের ভিতরে জয়ের স্পৃহা আরও বাড়তে থাকে। এর বেশি কিছু নয়। হার একদম হজম করতে পারেন না।''
বাংলাদেশের ফুটবলে আপনাকে নিয়ে এখনও চর্চা হয়। তাঁরাই বলছিলেন, অস্কার ব্রুজোঁর বাবা পেশাদার হকি খেলোয়াড় ছিলেন। তিনিই ছেলের ভিতরে লড়াইয়ের স্পৃহা, লড়াইয়ের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।
মঙ্গলের যুবভারতীতে আপনার এবং আপনার পুরুষসিংহদের লড়াই দেখতে দেখতে আমার আমিরও ইচ্ছা হচ্ছিল নেমে পড়ি মাঠে।
আমিও গোল করতে চাই জীবনযুদ্ধে। চাই জিততে। হারবো,তবুও পরোয়া নেই। মুখ থুবড়ে পড়বো, তার পর উঠে আবার জিতবো। জেতার ইচ্ছা, লড়াইয়ের মন্ত্র আপনিই তো নতুন করে ফিরিয়ে আনছেন আপনার লাল-হলুদ সংসারে।
সমর্থকরা বলছেন, আপনি বস নন,প্রফেসরও নন। আপনি যথার্থ একজন কোচ। যিনি খাদের কিনারায় চলে যাওয়া একটা দলকে টেনে তোলার চেষ্টা করছেন নিরন্তর।
আপনি জিতে নিষ্পৃহ থাকেন। পরের লড়াইয়ের জন্য তৈরি হন। জেতা ম্যাচ হাতছাড়া করলে নিজের ভিতরেই গুমড়ে মরেন।
আপনার জন্য রবিঠাকুরের সেই গান গাওয়া হোক বারবার করে, ''তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন, তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন।''
এখন তো শুধু চমকেরই পালা! হারতে হারতে জয়ের সরণী ভুলে যাওয়া, চোট আঘাতে জর্জরিত, কাঁধ ঝুলে যাওয়া একটা দলের শরীরী ভাষায় হঠাৎই ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার।
দুর্বলেরও যে বল আছে, সেটাই তো মিস্টার ব্রুজোঁ দেখিয়ে দিচ্ছে আপনার দল। শেষ পাঁচটি ম্যাচের তিনটিতে জয়, একটিতে হার, একটিতে ড্র। এটা শুকনো এক পরিসংখ্যান।
গোড়ায় আপনাকে দেখে মহাকাব্যের অভিমন্যুর কথাই মনে পড়ছিল। সেই অভিমন্যু চক্রব্যূহে ঢুকতে জানে। কিন্তু বেরনোর রাস্তা সে জানে না।
কিন্তু এখন সেই বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া শব্দবন্ধনীই বারংবার আওড়াতে ইচ্ছা করে, কামেথ দ্য আওয়ার, কামেথ দ্য ম্যান।
এই সময়ে আপনাকেই যে দরকার ছিল ইস্টবেঙ্গলে। আপনি যেমন সপ্তরথী দিয়ে সাজানো প্রতিপক্ষের ব্যূহ ভেদ করে প্রবেশ করতে জানেন, তেমনই বেরনোর রাস্তাও আপনার ভালই জানা।
জানেন মিস্টার অস্কার ব্রুজোঁ, পাঞ্জাবের বিরুদ্ধে হাফ টাইমে ইস্টবেঙ্গল যখন ২-০ গোলে পিছিয়ে, তখন কেউ বিশ্বাসই করতে পারেননি আপনার দল অসাধ্য সাধন করবে। হারা ম্যাচ এক হ্যাঁচকা টানে বের করে নেবে। খেলার ফল হবে ৪-২। সবাই কৌতূহলী বিরতির সময়ে কী এমন পেপ টক আপনি দিয়েছিলেন যাতে গোটা দলটাই ঘুরে দাঁড়াল!
এর পরেও কেউ বলবেন, ব্যূহ ভেদ করে বেরিয়ে আসার রাস্তা আপনার অজ্ঞাত।
ইস্টবেঙ্গলের পাঞ্জাব বধের পরে আইএসএল-এর তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, আপনি হাল ধরার আগে ইস্টবেঙ্গলের শূন্য পয়েন্ট। হাল ধরার পরে ইস্টবেঙ্গলের ঝুলিতে এখন ১০ পয়েন্ট। যথার্থ অর্থেই দুই যুগ যেন লাল-হলুদে। আপনি আসার আগে এবং পরে।
সেই পোস্ট দেখার পরে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''এ তো সবে ওয়ার্ম আপ। সবে শুরু।''
অন্ধকারের মেঘ একটু একটু করে কাটছে। আলোর দেখা মিলছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে।
পুরাণে আছে,দেবতাদের কাছ থেকে আগুন এনে মানবজাতিকে উপহার দিয়েছিলেন প্রমিথিউস। তার মাশুল দিতে হয়েছিল তাঁকে।
অস্কার ব্রুজোঁ আপনাকে আজকের সেই প্রমিথিউস বললেও অত্যুক্তি করা হবে না। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া লাল-হলুদ সমর্থকদের আগুন উপহার দিলেন আপনি।
এই আগুন ভিতরের এবং বাইরের দুয়েরই। আপনি শিখিয়ে গেলেন, অন্তরের আগুন যেন কখনও নির্বাপিত না হয়। অদম্য ইচ্ছাশক্তিও যেন বিনষ্ট না হয় কোনওদিন।
অক্ষয় হোক চোখে চোখ রাখার সাহস। এগিয়ে চলুক ইস্টবেঙ্গলের লড়াইয়ের ইতিহাস,পরম্পরা।
দিকে দিকে জ্বলে উঠুক মশাল। এই মশাল আবেগের, জেদের, আকাশছোঁয়ার। এই মশাল শুধুই ইস্টবেঙ্গলের।
সাপ লুডোর আইএসএলে আপনার দল এখনও এগারো নম্বরে। দিল্লি যে এখনও বহু দূর। অনেক ম্যাচ খেলা বাকি। অনেক জল গড়ানোর রয়েছে। অনেক লড়াই দেখার যে এখনও বাকি। আপনি যে লড়াইয়ের প্রতীক। সদর্পে বুক ঠুকে বলেন, ''আই অ্যাম আ ফাইটার।'' যে লড়াইয়ের বীজ একদিন আপনার বাবা আপনার হৃদয়ে বুনে দিয়েছিলেন।
ইতি
আপনার এক অনুরাগী
কৃশানু মজুমদার
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি