বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৮ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৩৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বিদায় বেলায় নিজেও কাঁদলেন। দেশের ক্রিকেটপ্রেমীদেরও কাঁদিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন।
তিনি নিজেই সরে গেলেন। কারওর থেকে শুনতে হল না, ''কেন সরছেন না?''
ভরা ড্রেসিং রুমে দাঁড়িয়ে আজ থেকে প্রাক্তন হয়ে যাওয়া অফ স্পিনার বললেন, ''আমি কিছুই দেখাচ্ছি না। অত্যন্ত আবেগঘন একটা মুহূর্ত।"
এভাবেই ড্রেসিং রুমে নিজের বিদায়ভাষণ শুরু করেছিলেন। তিনি ধন্যবাদ জানান রোহিত, কোহলি, গম্ভীরকে।
২০১১-১২ মরশুমে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে এসেছিলেন অশ্বিন। আরও একটা অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই সরে গেলেন। অশ্বিন বলছেন, ''এই তো মনে হচ্ছে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করে এলাম। তার পরে অনেক পরিবর্তন দেখেছি। রাহুল পাজি সরে গেলেন, শচীন পাজিও তাই। বিশ্বাস করো তোমরা, সবার সময় আসে। আমারও এসেছে। দেশের হয়ে প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করেছি। গত ৪-৫ বছর ধরে আমার সঙ্গে সবার দারুণ এক সম্পর্ক তৈরি হয়েছে। এই চার বছরের প্রতিটি মুহূর্তে আমি উপলব্ধি করেছি আমাদের সম্পর্ক কতটা মূল্যবান, খেলোয়াড় হিসেবেও তাঁরা কতটা মূল্যবান তা আমি বুঝতে পেরেছি।''
বৃহস্পতিবারই অশ্বিন দেশে ফিরছেন। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফির বাকি টেস্ট গুলো তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। রোহিত-বিরাটদের উদ্দেশে অশ্বিন বলছেন, ''আগামিকাল আমি দেশে ফেরার বিমান ধরব। মেলবোর্নে তোমরা কী করছো, কেমন করে খেলছো, সব দেখবো। তোমাদের সবার পারফরম্যান্স আমি দেখবো। আমার মধ্যের যে আন্তর্জাতিক ক্রিকেটারটি রয়েছে, সে হয়তো আজ অবসর নিল কিন্তু আমার ক্রিকেট সত্ত্বা একই থেকে যাবে। অনেক শুভেচ্ছা তোমাদের। যদি তোমাদের কোনও দরকার পড়ে, তাহলে আমাকে ফোন করতে ভুলবে না।''
৫৩৭টি উইকেটের মালিক তিনি। ৬টি সেঞ্চুরি রয়েছে। ২০১৬ সালের আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার। আইসিসি-র ক্রমতালিকায় একনম্বর বোলার ছিলেন। সেই তিনিই ব্যাট-প্যাড তুলে রাখলেন। আর বল হাতে দেখা যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে। রবির কিন্তু তেজ এখনও ছিল। অস্তমিত হওয়ার সময় এখনই হয়তো ছিল না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি