বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ ডিসেম্বর ২০২৪ ২২ : ২৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেন টেস্ট ড্রয়ের পর এবার ফোকাস বক্সিং ডে টেস্টে। বর্ডার-গাভাসকর ট্রফির ফয়সালা নির্ভর করছে শেষ দুই টেস্টের ওপর। কিন্তু তার আগে অস্ট্রেলিয়া শিবির ঘিরে আশঙ্কার কালো মেঘ। চলতি সিরিজে সবচেয়ে ফর্মে আছেন ট্রাভিস হেড। শুধু এই সিরিজই না, ভারতকে পেলেই জ্বলে ওঠেন বাঁ হাতি ব্যাটার। তাঁর চোট নিয়েই চিন্তা বাড়ছে। বুধবার তৃতীয় টেস্টের পঞ্চম দিন কুঁচকির চোট নিয়ে সমস্যায় পড়েন হেড। ব্যাট করতে অসুবিধা হয় তাঁর। দুর্দান্ত ছন্দে থাকা ব্যাটার দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। বক্সিং ডে টেস্ট শুরু হতে আর এক সপ্তাহ বাকি। অজি তারকা মনে করছেন, মেলবোর্ন টেস্টের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। হেড বলেন, 'এই মুহূর্তে নিজের ব্যাটিং নিয়ে আমি খুবই খুশি। কুঁচকিতে হালকা একটা সমস্যা আছে। তবে পরের টেস্টের আগে আমি ঠিক হয়ে যাব।'
হেড যতই ফিট হওয়ার দাবি করুন না কেন, ব্রেট লি, রবি শাস্ত্রী মনে করছেন, বিষয়টা অতটা সহজ হবে না। এদিন অল্প সময় ক্রিজে ছিলেন হেড। ১৭ রান করেন। রান নিতে হিমশিম খান। বেশ কয়েকবার কুঁচকি চেপে ধরতে দেখা যায় তাঁকে। যা দেখে চিন্তায় পড়ে যায় ধারাভাষ্যকাররা। হেডের নড়াচড়া দেখে আশঙ্কায় লি। শাস্ত্রীও বড় চোটের সম্ভাবনা দেখছেন। ধারাভাষ্য দেওয়ার সময় স্পষ্ট জানিয়ে দেন, বক্সিং ডে টেস্টে বড় ধাক্কা খেতে পারে অস্ট্রেলিয়া। ভারতের দ্বিতীয় ইনিংসের সময় মাঠে ছিলেন না হেড। ব্রিসবেনে প্রথম ইনিংসে শতরান করায় ম্যাচের সেরা হন অজি তারকা। তবে জানান, গাব্বার উইকেটে ব্যাট করা সহজ ছিল না। হেড বলেন, 'উইকেট চ্যালেঞ্জিং ছিল। আমাকে বারবার গিয়ার বদলাতে হয়। রান পেয়ে ভাল লাগছে। স্টিভের সঙ্গে পার্টনারশিপ জমে যায়। পরিবেশ এবং পরিস্থিতি বুঝে আমি এই সিরিজে ব্যাট করেছি। নিজের ব্যাটিং টেম্পোয় খুশি।' চলতি সিরিজে দুর্ধর্ষ ফর্মে আছেন হেড। তিন টেস্টে ইতিমধ্যেই ৪০৯ রান করে ফেলেছেন। তারমধ্যে রয়েছে দুটো শতরান। গড় ৮১.৮০। তিনি খেলতে না পারলে অস্ট্রেলিয়ার জন্য বিরাট বড় ধাক্কা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি