রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৫Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: দক্ষিণী পরিচালক অ্যাটলি বক্স অফিসে বরাবরই ঝড় তোলেন। গতবছর তাঁর পরিচালিত ‘জওয়ান’ গোটা বিশ্বে সারা ফেলে দিয়েছিল। 'বাদশা'র পর এবার অ্যাটলির ছবিতে দেখা যাবে সলমন খানকে। আর সেই ছবিতেই দেশকে গর্বিত করবেন ভাইজান, এমনটাই জানিয়েছেন পরিচালক।
অ্যাটলির সঙ্গে জুটি বাঁধছেন সলমন, এই নিয়ে বহুদিন ধরেই বিনোদন জগতে জল্পনা চলছিল। অবশেষে ‘এ৬’ নামের সেই ছবির জল্পনায় সিলমোহর দিলেন খোদ পরিচালক। বছরেই শুরুতে ছবিটিতে প্রধান চরিত্রে শুটিং শুরু করবেন ভাইজান। শোনা গিয়েছে, এই নতুন ছবিতে নাকি একফ্রেমে দেখা যাবে সলমন খান, রজনীকান্ত ও কমল হাসানকে। সূত্রের খবর, ইতিমধ্যেই চিত্রনাট্য পড়ে ফেলেছেন তারকারা। শুরু হয়েছে অন্যান্য কাস্টিংয়ের কাজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে 'এ৬’ ছবিতে সলমন খানের ভূমিকা নিয়ে কথা বলেছেন অ্যাটলি। পরিচালকের কথায় “ছবির কাস্টিং সকলকে চমকে দেবে। আমি বাড়িয়ে বলছি না। এই ছবি শীঘ্রই দেশকে গর্বিত করতে চলেছে। আপনাদের থেকে আশীর্বাদ চাই। আমাদের জন্য প্রার্থনা করুন। খুব শীঘ্রই সেরা ঘোষণা করতে চলেছি।”
বেশ কিছুদিন ধরে সময় ভাল যাচ্ছে না সলমনের।লরেন্স বিশ্নোইদের নিশানায় রয়েছেন নায়ক। গ্যালাক্সির সামনে গুলি থেকে শুরু করে একের পর এক হুমকি এসেছে তাঁর দিকে। যার জন্য এবারের জন্মদিনে একেবারে একান্তে পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন সুপারস্টার। আর এরই মাঝে অভিনেতার জন্য বড় চমক নিয়েহাজির হচ্ছেন দক্ষিণী পরিচালক।
বর্তমানে সলমন ব্যস্ত রয়েছে তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে। এই ছবিতে অভিনেতার বিপরীতে রয়েছেন রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধছেন সলমন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ, সুনীল শেট্টিকে। এরপরই সলমন অ্যাটলির ছবিতে কাজ শুরু করবেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে অ্যাটলির প্রযোজিত ছবি ‘বেবিজন’। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও জ্যাকি শ্রফ। ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি