শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বউয়ের সামনেই চাউমিন খাইয়ে বশ করল মোহময়ী নারী! ঘোর বিপদের মুখে টলিপাড়ার কোন নায়ক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: মধুডিহি গ্রামের মেয়ে দেবযানী ওরফে দেবী।সারাদিন ঠাকুর দেবতার সেবায় নিজেকে মগ্ন করে রাখে সে। আর অন্যদিকে শহরের বড় ডাক্তার অনিকেত। বাবা-মা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় ভগবানের উপর থেকে সব ভরসা উঠে গিয়েছে তার। কিন্তু এই বিপরীত মেরুর দুই মানুষের মনের মিল কীভাবে হবে? সেই গল্পই ফুটে উঠছে সান বাংলার ধারাবাহিক 'দেবী বরণ'-এ। 

 

গল্প এগোচ্ছে নানা অলৌকিক ঘটনাকে কেন্দ্র করেই। দেবতা ও অপদেবতার লড়াইয়ে ঘটনাচক্রে সামিল হয়ে পড়ছে দেবীও। ঘটনাচক্রে দেবী-অনিকেতের বিয়ে হয়ে যায়। কিন্তু এখনও মন থেকে দেবীকে স্ত্রী'র জায়গাটা দেয়নি অনিকেত। এই টানাপোড়েনের মধ্যেই তাদের মাঝে হাজির তৃতীয় ব্যক্তি। 

 

অলৌকিক ক্ষমতাশালী মোহিনীর নজর পড়েছে অনিকেতের উপর। দেবীর থেকে অনিকেতকে কেড়ে নিতে চায় সে। সম্প্রতি, মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, রেস্তোরাঁয় খেতে গিয়েছে অনিকেত ও দেবী। তাদের সঙ্গে গিয়েছে মোহিনীও। সেখানে চাউমিনের প্লেট হাত ফসকে পড়ে যায় দেবীর। নীচ থেকে সেই প্লেটের টুকরো তুলতে গিয়েই মোহিনীর পায়ের সামনে তিনটে সাপ দেখতে পায় দেবী। 

 

চমকে গিয়ে অনিকেতকে সবটা বলতে যায় সে। কিন্তু এর মধ্যেই চোখের জ্যোতি দিয়ে অনিকেতকে বশ করে ফেলে মোহিনী। কী হবে এরপর? মোহিনীর চক্রান্তের হাত থেকে কি অনিকেতকে রক্ষা করতে পারবে দেবী? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া