মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Rohit Sharma will step down as India captain if..., Sunil Gavaskar drops hint on Hitman

খেলা | রবির অস্তাচলের দিন রোহিতকে নিয়ে বড় ইঙ্গিত সানির, নেতৃত্ব ছাড়তে চলেছেন হিটম্যান!

KM | ১৮ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে। রবির অস্তাচলে যাওয়ার দিনে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর রোহিত শর্মাকে নিয়ে বড় ইঙ্গিত দিলেন। 

এবার কি নেতৃত্ব ছাড়বেন রোহিত শর্মা? ফর্মে নেই তিনি। ব্যাটে রান আসছে না। নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে নিয়ে গিয়েছেন মিডল অর্ডারে। সেখানেও রান পাচ্ছেন না। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, এবার তাহলে অবসর নিন। নেতৃত্ব ছাড়ারও দাবি প্রবল থেকে প্রবলতর হচ্ছে। 

এই আবহে সানি গাভাসকর বললেন, ''পরবর্তী দুটো ম্যাচে রোহিত খেলার সুযোগ পাবে। এটা নিশ্চিত। কিন্তু তাতেও যদি ও রান না পায়, তাহলে নিজেই নেতৃত্ব ছেড়ে দেবে। এমনটাই আমার অনুমান।'' 

ব্রিসবেনের চতুর্থ দিন আউট হওয়ার পরে হতাশ রোহিতকে গ্লাভস জোড়া ছুড়ে ফেলতে দেখা গিয়েছিল। ডাগ আউটের বাইরে পড়েছিল রোহিতের গ্লাভস জোড়া। তার পরে রোহিতের অবসর নিয়ে জল্পনা শুরু হয়। যদিও রোহিত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। 

কিন্তু এদিন ধারাভাষ্য দেওয়ার সময়ে লিটল মাস্টার বললেন, ''রোহিত খুব বুদ্ধিমান ক্রিকেটার। দলের বোঝা হয়ে থাকতে ও চাইবে না। ভারতীয় ক্রিকেটের প্রতি রোহিত খুবই যত্নশীল। পরবর্তী দুটো ম্যাচে রোহিত যদি রান না পায়, তাহলে ও নিজেই সরে যাবে।'' 

রোহিতের দিকেই এখন নজর সবার। গাভাসকরের এহেন মন্তব্যের  পরে হিটম্যানকে নিয়ে কৌতূহল যে আরও বাড়বে, তা বলাই  বাহুল্য।    


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া