বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ ডিসেম্বর ২০২৪ ২০ : ১৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের আচমকা অবসরের ঘোষণায় অবাক প্যাট কামিন্স। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বোলারের তালিকায় থেকে যাবেন ভারতীয় স্পিনার। তবে ব্রিসবেন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তে খানিকটা চমকেই যান অস্ট্রেলিয়ার অধিনায়ক। প্যাট কামিন্স বলেন, 'আমি একটু অবাকই হয়েছি। ও ভারতের চ্যাম্পিয়ন প্লেয়ার। দশ বছরের ওপর একটানা খেলছে। অসাধারণ কেরিয়ার। আমাদের ড্রেসিংরুম ওকে অত্যন্ত সম্মান করে।' কোনও রাখঢাক না করেই কামিন্স জানিয়ে দেন, সিরিজের মাঝপথে অবসর ঘোষণার কথা কল্পনা করতে পারেননি তিনি। অশ্বিনের প্রশংসায় আরেক অজি গ্রেট ব্রেট লি। ভারতের তারকা স্পিনারকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা প্লেয়ারের অ্যাখ্যা দেন। ব্রেট লি বলেন, 'ও ক্রিকেটের অন্যতম সেরাদের মধ্যে একজন। মনে হচ্ছে শেষবার সিরিজের মাঝপথে যদি কোনও স্পিনার অবসর নিয়ে থাকে, সেটা গ্রেম সোয়ান।'
সিরিজের মাঝে অশ্বিনের অবসরের সিদ্ধান্তে একেবারেই খুশি নন সুনীল গাভাসকর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র পেতে বাকি দুই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। কিংবদন্তি মনে করেন, এর প্রভাব সিরিজের ওপর পড়তে পারে। ২০১৪-১৫ অস্ট্রেলিয়া সিরিজে একই কাণ্ড করেন মহেন্দ্র সিং ধোনি। বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে অবসর ঘোষণা করেন। প্রাক্তন ভারত অধিনায়ক মনে করেন, দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের এমন সিদ্ধান্ত দলের ওপর প্রভাব ফেলতে পারে। গাভাসকর বলেন, 'ও বলতে পারত, এই সিরিজের পর আর আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলব না। ২০১৪-১৫ সিরিজে তৃতীয় টেস্টের পর অবসর নেন ধোনি। তাতে ক্ষতি হয় দলের। একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে একটা বিদেশ সফরের দল বাছাই করা হয়। চোট, আঘাতের সমস্যা হলে রিজার্ভ দল থেকে প্লেয়ার নেওয়া যায়। সিডনির উইকেট থেকে স্পিনাররা সাহায্য পায়। সেখানে ভারত দু'জন স্পিনার নিয়ে খেলতেই পারত। অশ্বিনের খেলার সম্ভাবনা ছিল। মেলবোর্ন পিচ সম্বন্ধে আমার ধারণা নেই। সাধারণত সিরিজ শেষেই এইধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সিরিজের মাঝপথে প্রত্যাশিত নয়।' পারথ, অ্যাডিলেড এবং ব্রিসবেন সাধারণত পেস সহায়ক। কিন্তু মেলবোর্ন এবং সিডনির পিচ থেকে সুবিধা পায় স্পিনাররা। শেষ দুই টেস্টের আগে অশ্বিনের অবসর নিঃসন্দেহে রোহিতের হাতে বিকল্প কমাল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি