বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভাঙছে ১৪ বছরের গাঁটছড়া, অশ্বিনের বিদায়লগ্নে আবেগে মাখা বার্তা কোহলির

Sampurna Chakraborty | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের অবসর ঘোষণার পর সতীর্থের উদ্দেশে আবেগে মাখা বার্তা দিলেন বিরাট কোহলি। টানা ১৪ বছর একসঙ্গে খেলছেন দু'জন। একসঙ্গে বহু চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন। ভারতের কয়েকটা বিখ্যাত জয় যেমন একসঙ্গে উপভোগ করেছেন, তেমনই বেশ কয়েকটা জঘন্য হারের হতাশাও ভাগ করে নেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়লগ্নে ৩৮ বছরের তারকা পাশে পেয়েছেন সেই সতীর্থকে। ব্রিসবেন টেস্ট চলাকালীন টিভিতে দেখানো একটি দৃশ্য অশ্বিনের অবসরের জল্পনা উসকে দেয়। তাঁদের একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য, অশ্বিনের চোখের জল মোছানোর ছবি ক্যামেরাবন্দি হয়। 

স্বাভাবিকভাবেই সতীর্থের অবসরে আবেগতাড়িত কোহলি। তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় তারকা ক্রিকেটারের পোস্ট। নিজের এক্স হ্যান্ডেলে কোহলি লেখেন, 'আমি তোমার সঙ্গে ১৪ বছর খেলেছি। তুমি যখন আজকে নিজের অবসরের কথা আমাকে জানালে, আমি আবেগ চেপে রাখতে পারিনি। একসঙ্গে খেলার এতগুলো বছর ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে ওঠে। তোমার সঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি অ্যাশ। তোমার দক্ষতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা তুলনাহীন। ভারতীয় ক্রিকেটে তোমার অবদান কোনওদিন ভোলা সম্ভব নয়। তুমি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হিসেবেই সকলের মনে থাকবে। আগামীর জন্য শুভেচ্ছা রইল। তোমার এবং তোমার ঘনিষ্ঠদের জন্য সম্মান এবং ভালবাসা রইল। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু।'

পঞ্চম দিনের খেলা চলাকালীন বিরাট কোহলির পাশে বসে আবেগতাড়িত হয়ে পড়েন কিংবদন্তি স্পিনার। দু'জনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। অশ্বিনকে জড়িয়ে ধরে চোখের জল মোছান কোহলি। রূঢ় বাস্তবের মুখোমুখি হয়ে বাইশ গজের সম্পর্কে ইতি টানার সন্ধিক্ষণ মোটেই সহজ ছিল না দুই বন্ধুর। অন্যদিকে, অশ্বিনের এই সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ করেন রোহিত শর্মা। পাশে বসে সদ্য প্রাক্তন হওয়া সতীর্থকে নিজের কঠিন সিদ্ধান্ত জানাতে মনোবল দেন। একজন অলঙ্কৃত স্পিনার হিসেবে ক্রিকেটপ্রেমীদের মনের মণিকোঠায় থেকে যাবেন রবিচন্দ্রন অশ্বিন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া