বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | 'আমার মধ্যে এখনও কিছুটা আগ্রাসন বাকি, তবে..', আচমকা অবসরের পর কী বললেন স্পিনের জাদুকর?

Sampurna Chakraborty | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের মাঝে হঠাৎ অবসর ঘোষণা করে বিশ্বক্রিকেটকে অবাক করেছেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার ব্রিসবেন টেস্ট ড্র ঘোষণা হওয়ার পর আচমকাই নিজের সিদ্ধান্তের কথা বিশ্বকে জানান ভারতের তারকা স্পিনার। তারপর সবাইকে আরও একবার অবাক করে সটান রোহিতের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। বিদেশের মাটিতে গুরুত্বপূর্ণ সিরিজ চলার মাঝপথে কোনও তারকা ক্রিকেটারের অবসরের ঘটনা এর আগে ঘটেছে কিনা জানা নেই। তবে এখনও দুই টেস্ট বাকি থাকতে অশ্বিনের এই সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে। অবসর ঘোষণার আগে গৌতম গম্ভীর, রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেন তারকা স্পিনার। 

সাংবাদিক সম্মেলনে রোহিতের পাশে বসে অশ্বিন বলেন, 'আমি আপনাদের খুব বেশি সময় নেব না। ভারতের ক্রিকেটার হিসেবে আজই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এটাই শেষ দিন আমার। আমার মনে হয়, ক্রিকেটার হিসেবে আমার মধ্যে এখনও কিছুটা আগ্রাসন বাকি আছে। তবে সেটা আমি ক্লাব ক্রিকেটে প্রদর্শিত করতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে আমার এটাই শেষ।আমি খেলাটা চুটিয়ে উপভোগ করেছি। রোহিত এবং বাকি সতীর্থদের সঙ্গে প্রচুর স্মৃতি তৈরি করেছি। ড্রেসিংরুমে পুরোনো দলের আমরাই শেষ ব্যাচ। অনেকজনকে আমার ধন্যবাদ দেওয়ার আছে। বোর্ড, আমার সতীর্থ এবং কোচদের।'

নিজের অবসর ঘোষণা করে সাংবাদিক সম্মেলন ছাড়েন অশ্বিন। তারকা ক্রিকেটারের হঠাৎ অবসর নিয়ে রোহিত বলেন, 'ও নিজের সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত ছিল। আমাদের ওর সিদ্ধান্তকে সমর্থন করা উচিত।' অশ্বিনের আকস্মিক অবসরে হকচকিয়ে গিয়েছে ফ্যানরা। বর্ডার-গাভাসকর সিরিজের মাঝে এমন প্রত্যাশা কেউই করেনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ক্লাব ক্রিকেটে খেলবেন। আইপিএল খেলতে দেখা যাবে স্পিনের জাদুকরকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া