রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪২Snigdha Dey
বহুদিন পর এসভিএফের প্রযোজিত ছবিতে পরিচালনা করলেন রাজ চক্রবর্তী। আগেই খবর ছিল, এবার বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েনই রাজ ফুটিয়ে তুলবেন বড়পর্দায়। তবে এই ছবির আসল চমক হল কোর্টরুম ড্রামা। গল্পে দেখা যাবে, বয়স্ক মা-বাবার দেখভাল করে না ছেলে। তাই নিজের সন্তানের নামেই মামলা করেছেন বৃদ্ধ বাবা।
'শরদিন্দু বোস'-এর চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। আর তাঁর হয়ে মমলা লড়বেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ওরফে 'ইন্দ্রানী সেন'। বিচার সভায় ইন্দ্রানীকে বলতে শোনা যায়, "আমাদের দেশে ১৫ কোটিরও বেশি মানুষ ষাটোর্দ্ধ। আর বেশিরভাগ বয়স্ক মাতা-পিতা পরিত্যক্ত।"
শরদিন্দুবাবুর ছেলে ওরফে ঋত্বিক চক্রবর্তী বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ উচ্চপদে রয়েছে। সে নিজের মতো দিনযাপন করে। স্বচ্ছলতার কোনও ফাঁক নেই তার সংসারে। কিন্তু মায়ের চিকিৎসার জন্য সে টাকা দিতে অপারগ। টাকা চাইতে এলে বাবাকে সে অপমান করে তাড়িয়ে দেয়। যে ছেলের জন্য নিজের সর্বস্ব বিলিন করে দিয়েছে শরদিন্দুবাবু, তার এমন পরিণতি! রাগে, দুঃখে ছেলের বিরুদ্ধে মামলা করে সে। এদিকে স্ত্রী তার বিরুদ্ধে যায়। মায়ের মন আর স্ত্রীর ধর্ম যেন গুলিয়ে যায় তার কাছে। আরও একবার নিজের চেনা ছক ভাঙলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে পাল্লা দিলেন ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে, বরাবরের মতোই দর্শক পর্দায় দেখবেন 'মিঠুন ম্যাজিক'।
ছবিতে মিঠুনের স্ত্রী'র চরিত্রে দেখা যাবে অনসূয়া মজুমদারকে। আর ঋত্বিকের স্ত্রী অর্থাৎ মিঠুনের বউমা হিসাবে অহনা দত্ত। কোর্ট কেসে ঋত্বিকের আইনজীবীর চরিত্রে খরাজ মুখোপাধ্যায়। বাড়ির পরিচারিকা 'লতা' চরিত্রে দেখা যায় সোহিনী সেনগুপ্তকে।
এ যেন চক্রবর্তী ভার্সেস চক্রবর্তীর লড়াই। ছবির প্রতিটি অংশ জুড়ে মিঠুন ও ঋত্বিকের অভিনয় ছাপিয়ে গিয়েছে একে অপরকে। মধ্যবিত্ত, অসহায় বাবার স্বার্থ ত্যাগ কখনও চোখ ভিজিয়েছে। কখনও আবার দায়িত্ব ঝেড়ে ফেলা ছেলের আচরণ ক্ষুব্ধ করেছে। মাতৃস্নেহে অন্ধ অনসূয়া যেন প্রতিটা মায়ের উদাহরণ হয়ে উঠেছেন। 'কুসন্তান যদিও হয়, কুমাতা কদাপি নয়'। এই প্রবাদ আরও একবার সত্যি প্রমাণিত করছেন তিনি।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুদৃঢ় চরিত্র এবং চাঁচাছোলা ডায়লগ কোর্ট রুমকে মাতিয়ে রেখেছে। বাঙালি কোর্ট কেসের আসল স্বাদ ধরে রেখেছেন 'ইন্দ্রানী'। 'লতা'র চরিত্রে বরাবরের মতোই নজর কেড়েছেন সোহিনী সেনগুপ্ত। দায়িত্ববোধের উদাহরণ হিসাবে আরও একবার মন কাড়লেন। অন্যদিকে খরাজ মুখোপাধ্যায়ের চরিত্রের জোরালো ভাব চোখে পড়েনি। চরিত্রের খাতিরে আরও একটু দৃঢ়তা থাকলে পরিপূর্ণ হত। ছবিতে আরও কিছুটা সময় খরাজ মুখোপাধ্যায়ের চরিত্রের থাকা উচিৎ ছিল। এদিকে, 'রিয়া'র চরিত্রে নজরকাড়া অহনা দত্ত। বড়পর্দায় প্রথম কাজ হলেও পাল্লা দিয়ে নিজের চরিত্রের সবটুকু উজাড় করে দিয়েছেন।
বাবা-ছেলের এক অসম লড়াইয়ে মনের মণিকোঠার দ্বন্দেই পাশ রাজের 'সন্তান'। প্রত্যেক বাবা-মা এবং সন্তানকে নতুন করে ভাবাবে এই ছবি, তা হলফ করে বলাই যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি