মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন, ড্রেসিংরুমে আবেগতাড়িত তারকা ক্রিকেটার

Sampurna Chakraborty | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭ : ২৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়া মাত্রই অবসর ঘোষণা করলেন তারকা স্পিনার। কিছুক্ষণ আগেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ড্রেসিংরুমে বিরাট কোহলির পাশে বসে চোখের জল মুছছিলেন। অবশেষে সেটাই সত্যি হল। ব্রিসবেন টেস্ট শেষে রোহিত শর্মার পাশে বসে সাংবাদিক সম্মেলন করলেন অশ্বিন। অর্থাৎ, সিরিজের বাকি দুই টেস্টে তাঁকে পাওয়া যাবে না। এদিন পঞ্চম দিনের খেলা চলাকালীন বিরাট কোহলির পাশে বসে আবেগতাড়িত হয়ে পড়েন কিংবদন্তি স্পিনার। বেশ কিছুক্ষণ কথা বলেন দু'জন। তারপর আবেগে ভেসে যেতে দেখা যায় অশ্বিনকে। তাঁকে জড়িয়ে ধরে চোখের জল মোছালেন কোহলি। তারপর অশ্বিনের কাঁধে হাত রেখে বেশ কিছুক্ষণ বসে থাকেন। এরপর গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় অশ্বিনকে। তখনও বোঝা গিয়েছিল, হয়তো অবসরের কথা ভাবছেন তারকা স্পিনার। 

টেস্ট ড্র ঘোষণা হওয়ার পর সরাসরি রোহিতের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এলেন অশ্বিন। বলেন, 'আমার এখানে আসার কথা ছিল না। আমি সবাইকে একটা সিদ্ধান্ত জানাতে এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।' নিউজিল্যান্ড সিরিজ থেকেই ছন্দে ছিলেন না অশ্বিন। অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে দলে জায়গা পাননি। দ্বিতীয় টেস্টে মাত্র এক উইকেট পান। তারওপর শোনা যাচ্ছিল, বর্ডার-গাভাসকর ট্রফির পর দলের চার সিনিয়ার ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবে নির্বাচকরা। এইসব ভেবেই এদিন সিরিজের মাঝেই অবসর ঘোষণা করলেন অনিল কম্বলের পর ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ভারতের অন্যতম সেরা স্পিনার অশ্বিন। দেশের হয়ে ১০৬টি টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন। ৩৭ বার এক ইনিংসে পাঁচ বা তারও বেশি উইকেট নেন। ৫৯ রানে ৭ উইকেট সেরা বোলিং। পাশাপাশি টেস্টে ব্যাট হাতে ৩৪৭৪ রানও করেন। ৬টি শতরান করেছেন। রয়েছে ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন। বিসিসিআই নিজেদের এক্স হ্যান্ডেলে অশ্বিনকে ধন্যবাদ জানায়। পাশাপাশি ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানায়।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া