বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ব্যালন ডি'ওর হাতছাড়া হলেও, ফিফার বর্ষসেরা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র

Sampurna Chakraborty | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ফিফার বর্ষসেরা প্লেয়ার নির্বাচিত হলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। সেরা মহিলা ফুটবলার বার্সিলোনার আইতানা বোনমাতি। এই নিয়ে পরপর দু'বার সেরার খেতাব জিতলেন মহিলা তারকা। মঙ্গলবার দোহায় হয় ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাস দুয়েক আগে অল্পের জন্য ব্যালন ডি'ওর হাতছাড়া হয় ভিনিসিয়াসের। দ্বিতীয় স্থানে শেষ করেন ব্রাজিলীয় তারকা। ব্যালন ডি'ওর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি রিয়াল মাদ্রিদ। তাঁরা আগাম জানতে পারে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রড্রি ব্যালন ডি'ওর পাবেন। তবে কাতারে নিজের হাতে ফিফার বর্ষসেরা পুরস্কার নিলেন ভিনিসিয়াস। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলতে কাতারেই ছিলেন ২৪ বছরের ব্রাজিলীয় তারকা। 

ফিফার পুরস্কার পেয়ে আপ্লুত ব্রাজিলীয় তারকা। ভিনিসিয়াস বলেন, 'সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে শুরু করব জানি না। এখানে পৌঁছনো একটা সময় অসম্ভব ছিল। আমি দারিদ্র, অপরাধ জগতের মধ্যে বেড়ে উঠেছি। যেসব ছেলেমেয়েরা এই পরিবেশে বড় হচ্ছে, আমি তাঁদের এই ট্রফি উৎসর্গ করছি। আমাকে যারা ভোট দিয়েছে তাঁদের ধন্যবাদ। আমার পরিবার, আমার ক্লাব, আমার সতীর্থ এবং কার্লেত্তোকে ধন্যবাদ। যারা আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করেছে। আশা করছি আরও অনেক বছর মাদ্রিদে থাকব। কারণ এটাই বিশ্বের সেরা ক্লাব। ফ্ল্যামেঙ্গো এবং জাতীয় দলে আমার সতীর্থদেরও ধন্যবাদ।'

শেষ দু'বার ফিফা বর্ষসেরা ফুটবলার হন লিওনেল মেসি। এবার তাঁকে টেক্কা দিলেন ভিনি। গত মরশুমে সব প্রতিযোগিতা মিলে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন ভিনিসিয়াস। সঙ্গে ১১টি অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেন। এটা তাঁর তৃতীয় লা লিগা এবং দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব। রিয়াল মাদ্রিদের সব ম্যাচই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ব্রাজিলীয় তারকা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এবং ফাইনালে গোল করেন। বার্সিলোনার বিরুদ্ধে সুপারকোপা ফাইনালে হ্যাটট্রিক করেন। তবে ব্রাজিলের হয়ে কোপায় উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া