বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | গাব্বায় নাটকীয় মোড়, ভারতীয় পেসারদের দাপটে শুরুতেই ৬ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া

Sampurna Chakraborty | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: গাব্বায় পঞ্চম দিন নাটকীয় মোড়। ড্র টেস্ট হঠাৎ জমিয়ে দিলেন ভারতীয় পেসাররা। দ্বিতীয় ইনিংসে ৬০ রানে ৬ উইকেট হারায় অজিরা। দুটো করে উইকেট যশপ্রীত বুমরা, আকাশ দীপ এবং মহম্মদ সিরাজের। এখনও পর্যন্ত ২৫৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই তুলে নেন ৫ উইকেট। প্যাভিলিয়ানে ফিরে গিয়েছে টপ অর্ডার। ২৮ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। টেস্ট বাঁচানোর দায়িত্ব ছিল ট্রাভিস‌ হেড এবং স্টিভ স্মিথের ওপর। গাব্বায় প্রথম ইনিংসে দু'জনই শতরান পান। কিন্তু এদিন ৪ রানে আউট হন স্মিথ। ৩৩ রানে পঞ্চম উইকেট হারায় অজিরা। ক্রিজে ছিলেন ট্রাভিস হেড এবং অ্যালেক্স ক্যারি। 

চতুর্থ দিনের শেষে ফলো অন বাঁচান বুমরা এবং আকাশ দীপ। শেষ উইকেটে ৩৯ রান যোগ করেন তাঁরা। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ২৫২। পঞ্চম দিন স্কোরবোর্ডে মাত্র ৮ রান যোগ করতে পারে এই জুটি। ৩১ রানে আউট হন আকাশ দীপ। ২৬০ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ১৮৫ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে। ব্যাট হাতে দলকে বাঁচানোর পর বল হাতেও জ্বলে ওঠে বুমরা, আকাশের জুটি। জোড়া উইকেট দু'জনেরই। টপ ফোরের কেউই দুই অক্ষরের রানে পৌঁছতে পারেনি। এলেন এবং গেলেন নাথান ম্যাক সুইনি, উসমান খোয়াজা‌, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ এবং স্টিভ স্মিথ। শুরুতে যে হারে উইকেট পড়ছিল, টেস্টে ফয়সালার একটা হালকা আশা পাওয়া যাচ্ছিল। টি-২০ ক্রিকেটের যুগে কম সময়ে বড় রান তাড়া করতে অভ্যস্ত ক্রিকেটাররা। কিন্তু আবার ভারতের জয়ের মাঝে ছিলেন হেড। বাঁ হাতি ব্যাটার আরও কিছুক্ষণ ক্রিজে টিকে গেলে ড্র নিশ্চিত ছিল। কিন্তু হেডকে ১৭ রানে ফেরান মহম্মদ সিরাজ। গাব্বায় শেষ দিনের খেলা জমিয়ে দিলেন ভারতীয় পেসাররা। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া