মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | বিষ্ণুর ভূয়সী প্রশংসা, অস্কারের কোন ভোকাল টনিকে ম্যাচে ফিরল ইস্টবেঙ্গল?

Sampurna Chakraborty | ১৭ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৩৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: খাতায় কলমে ইস্টবেঙ্গল-পাঞ্জাব ম্যাচের সেরা যেই হোক না কেন, আসল রিংমাস্টার অস্কার ব্রুজো। তাঁর চালেই মঙ্গল রাতে যুবভারতীতে ইতিহাস সৃষ্টি হয়। নিশ্চিত হার থেকে জয়ের সরণিতে ফেরায় ইস্টবেঙ্গলকে। প্রথমার্ধে দু'গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে কোন জাদুকাঠিতে বদলে গেল ইস্টবেঙ্গল? ড্রেসিংরুমে প্লেয়ারদের কী পেপ টক দেন অস্কার? ম্যাচের সেরা ডেভিড বলেন, 'কোচ আমাদের সেরকম কিছু বলেনি। শুধু চাপমুক্ত হয়ে খেলতে বলেন। বলেন, আমরা ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলছি। আমাদের ওপর কোনও চাপ নেই। টেনশন ফ্রি হয়ে খেলতে পারলে গোল আসবে। আমরা জানতাম একটা গোল পেলেই পরিস্থিতি বদলাতে পারে। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরা সহজ নয়। কিন্তু আমরা করতে পেরেছি।' 

কী বলছেন খোদ অস্কার? প্লেয়ারদের কী এমন বলেছিলেন যাতে দ্বিতীয়ার্ধে মাঠে নামার প্রথম মুহূর্ত থেকেই চার্জড আপ হয়ে যায় প্লেয়াররা? অস্কার বলেন, 'আমি প্রথমার্ধের খেলার খুশি ছিলাম না। সব বিভাগে ওরা আমাদের থেকে ভাল খেলছিল। আমি প্লেয়ারদের বলি, এইভাবে খেলা চালিয়ে গেলে আমরা ৫-৬ গোল হজম করব। তাতেই হয়তো ফুটবলাররা চার্জড আপ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে সবকিছু বদলে যায়। খেলায় সমস্যা ছিল না, সমস্যা ছিল নিজেদের প্রতি বিশ্বাস এবং আচরণে। দ্বিতীয়ার্ধে আমি সেটা বদলাতে পেরে খুশি। শেষপর্যন্ত ইস্টবেঙ্গলের সুন্দর কামব্যাক হয়েছে। বিরতির পর প্রথম গোলটা দ্রুত পেয়ে যাওয়ায় আমাদের ম্যাচে ফিরতে সুবিধা হয়। বিষ্ণু পার্থক্য গড়ে দিয়েছে। আমি আক্রমনাত্মক কোচ। এখানে ড্র করতে আসিনি। আমি ঝুঁকি নিয়ে ম্যাচ জেতার পক্ষপাতি।' 

একাধিক তারকা প্লেয়ার নেই। তরুণদের খেলাতে হচ্ছে। এদিন সেই তরুণ ব্রিগেডের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। এই প্রসঙ্গে অস্কার বলেন, 'ক্লাব গ্রাসরুট ডেভেলপমেন্টে ফোকাস করে। সিনিয়র দলের সঙ্গে তরুণ প্লেয়াররা নিয়মিত প্র্যাকটিস করে। ওরা নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছিল।' বিষ্ণুর ভূয়সী প্রশংসা করলেন ইস্টবেঙ্গল কোচ। মেনে নিলেন, তিনি নামার পর ম্যাচের মোড় ঘুরে যায়। একইসঙ্গে ক্লেইটন সিলভার খেলাতেও খুশি। জানান, শুধুমাত্র একজন স্ট্রাইকার না, দ্বিতীয়ার্ধে অধিনায়কের দায়িত্ব পালন করেন ব্রাজিলীয়। শেষ চার ম্যাচের মধ্যে তিনটেতে জয়। টেবিলের অবস্থানে তেমন উন্নতি না হলেও সুপার সিক্সের আশা জাগাচ্ছে ইস্টবেঙ্গল। তবে এখনই এই নিয়ে ভাবতে চান না অস্কার। চলতি বছরে আরও দুটো ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে। বছরের শেষ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধ। অস্কার জানালেন, সেই ম্যাচের পরই পুরো চিত্র পরিষ্কার হবে। জামশেদপুর ম্যাচে সমর্থকদের স্টেডিয়াম ভরানোর আহ্বান জানান। অন্যদিকে পাঞ্জাবের গ্রিক কোচ ডিলেমপেরিস মেনে নেন ২০ মিনিটের ঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। একইসঙ্গে জানান, বিষ্ণু দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া