মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অস্কারের মাস্টারস্ট্রোকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, দু'গোলে পিছিয়ে চার গোলে জয় ইস্টবেঙ্গলের

Sampurna Chakraborty | ১৭ ডিসেম্বর ২০২৪ ০৩ : ১৭Sampurna Chakraborty

ইস্টবেঙ্গল - ৪ (হিজাজি, বিষ্ণু, সুরেশ-আত্মঘাতী, ডেভিড)

পাঞ্জাব এফসি - ২ (সুলিচ, ভিদাল)

আজকাল ওয়েবডেস্ক: নব্বই মিনিটের শেষে মুষ্টিবদ্ধ ডান হাত গ্যালারির দিকে তুলে ধরেন অস্কার ব্রুজো। অন্যদিকে দু'হাত মুড়ে রিজার্ভ বেঞ্চে থমথমে মুখে বসে পাঞ্জাব কোচ ডিলেমপেরিস। দুই শিবিরের ছবিই ম্যাচের সারাংশ। ইস্টবেঙ্গলে‌ শুরু অস্কার যুগ। এভাবেও ফিরে আসা যায়! দু'গোলে পিছিয়ে থেকে চার গোল। আইএসএলে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা ম্যাচ। লাল হলুদের অতি বড় সমর্থকও এই স্কোরলাইন কল্পনা করতে পারেনি। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৪-২ গোলে পাঞ্জাব এফসিকে হারাল ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজোর একটি মাস্টারস্ট্রোকে বাজিমাত। দ্বিতীয়ার্ধের শুরুতেই মহেশের পরিবর্তে নামান পিভি বিষ্ণুকে। ডেভিডের সঙ্গে ক্লেইটনকে ওপরে তুলে ৪-৪-২ ফরমেশনে চলে যান। তাতেই ম্যাচে ফিরল লাল হলুদ। ২২ মিনিটের ঝড়ে তছনছ পাঞ্জাব। দ্বিতীয়ার্ধের শেষে ০-২ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। সেখান থেকে ম্যাচের ৬৭ মিনিটে ৪-২ গোলে এগিয়ে। বিরতিতে ড্রেসিংরুমে কী বলেছিলেন অস্কার? যাতে রাতারাতি বদলে গেল ইস্টবেঙ্গল? খাইমিনথাং লুংডিম লালকার্ড দেখায় শেষ ২৬ মিনিট দশজনে খেলতে হয় পাঞ্জাবকে। তবে সেই অজুহাত দিতে পারবেন না বিপক্ষের গ্রিক কোচ। কারণ দশজনে হওয়ার আগেই ৩-২ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে বিরতির পরপরই চোট পেয়ে বিদেশি স্টপার ইভান নভোসেলিচের মাঠ ছাড়া পাঞ্জাবের পতনের অন্যতম কারণ। এদিন নব্বই মিনিটকে অনায়াসেই দুই অর্ধে ভাগ করা যায়। প্রথমার্ধ পাঞ্জাবের, দ্বিতীয়ার্ধ ইস্টবেঙ্গলের। যদিও পয়েন্ট টেবিলে এর প্রভাব পড়বে না। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই থাকবে পাঞ্জাব। সমসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরেই লাল হলুদ। তবে এই জয় মানসিকভাবে অনেকটাই এগিয়ে দেবে অস্কারের দলকে। আইএসএলে প্রথমবার দুই গোলে পিছিয়ে থেকে জিতল ইস্টবেঙ্গল। 

চোট-আঘাত, কার্ডে জর্জরিত থাকলেও ইতিবাচক ফুটবলের প্রতিশ্রুতি দিয়েছিলেন অস্কার ব্রুজো। কিন্তু প্রথমার্ধে ঘটল বিপরীত। ঘরের মাঠে সমর্থকদের সামনে নামলেও প্রথম থেকেই খোলসের মধ্যে ঢুকে পড়ে ইস্টবেঙ্গল। এদিন কিছুটা রক্ষণাত্মক ছকে শুরু করেন স্প্যানিয়ার্ড। ৪-৪-১-১ ফরমেশনে দল সাজান অস্কার ব্রুজো। প্রথম একাদশে সুযোগ পান ডেভিড। তাঁর পেছনে ক্লেইটন। হেক্টর ইউস্তে ফেরেন প্রথম একাদশে। সেন্ট্রাল ডিফেন্সে তাঁর সঙ্গে রাখেন হিজাজিকে। পজিশন বদলে রক্ষণের সামনে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে আনোয়ার। মূলত রক্ষণাত্মক মিডিওর ভূমিকায়। কিন্তু মঙ্গল সন্ধেয় প্রথমার্ধে চূড়ান্ত ব্যর্থ লাল হলুদের রক্ষণ। দুটো গোলই ডিফেন্সের ভুলে। প্রথমার্ধে একটা মুহূর্ত বাদ দিয়ে বাকিটা পাঞ্জাবের। 

ম্যাচের ৯ মিনিটে অফসাইডের জন্য ইস্টবেঙ্গলের গোল বাতিল হয়ে যায়। ক্লেইটনের ফ্রিকিক থেকে চলন্ত বলে বাঁ পায়ের ভলিতে গোল করেন ডেভিড লালনসাঙ্গা। এই একটি আক্রমণ বাদ দিয়ে বাকি সময়টা প্রতিপক্ষের। ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় পাঞ্জাব। ভিদালের সেন্টার থেকে চলন্ত বলে ডান পায়ের শটে দারুণ গোল আসমির সুলিচের। দর্শকের ভূমিকায় রাকিপ। ম্যাচের ৩৪ মিনিটে ভাগ্যের জোরে বাঁচে ইস্টবেঙ্গল। সামনে একা প্রভসুখন গিলকে পেয়েও গোলে ঠেলতে পারেননি লুকা মাচজেন। সিটার মিস করেন। কোনওক্রমে বাঁচান ইস্টবেঙ্গল কিপার। ফিরতি বলও বিপক্ষের কিপারের গায়ে মারেন নিহাল। ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় পাঞ্জাব। ব্যবধান বাড়াতে বিশেষ সময় লাগেনি। ম্যাচের ৩৯ মিনিটে ২-০। একক দক্ষতায় গোল পুলগা ভিদালের। থ্রো ইন থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে দুরন্ত গোল আর্জেন্টাইনের। আবারও ডিফেন্সের ব্যর্থতায়। আনোয়ার আলিকে ঘাড়ের ওপরে নিয়ে গোল করলেন ভিদাল। জঘন্য ডিফেন্ডিং। 

দ্বিতীয়ার্ধে পুরো অন্য ইস্টবেঙ্গল। দুর্ধর্ষ প্রত্যাবর্তন। দশ মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। ১৫ মিনিটে এগিয়ে যায়। শুরুতেই ম্যাচে ফেরে লাল হলুদ। ৪৭ মিনিটে ২-১ করেন হিজাজি মাহের। ক্লেইটন সিলভার ফ্রিকিক থেকে হেডে গোল ইস্টবেঙ্গলের ডিফেন্ডারের। ম্যাচের ৫৪ মিনিটে ২-২। পরিবর্ত ফুটবলার পিভি বিষ্ণুর গোলমুখী শট সুরেশ মিতেইয়ের পায়ে লেগে গোলে ঢুকে যায়। অবিশ্বাস্য প্রত্যাবর্তন। তার পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নন্দকুমারের শট ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঠেলেন সুরেশ মিতেই‌‌। ৬৪ মিনিটে দ্বিতীয় হলুদ, অর্থাৎ লালকার্ড দেখে মাঠ ছাড়েন খাইমিনথাং লুংডিম। ম্যাচের ৬৭ মিনিটে চতুর্থ গোল। আবার কারিগর সেই বিষ্ণু। তাঁর নীচু ক্রসে হেডে গোল ডেভিডের। দশ জনের পাঞ্জাবকে নাজেহাল করে ছাড়ে ইস্টবেঙ্গল। বিষ্ণু নামার পর ম্যাচের মোড় ঘুরে যায়। গোল না পেলেও যথেষ্ট ওয়ার্কলোড নেন ক্লেইটন। গোল করতে সাহায্য করেন। অনবদ্য ডেভিড। লাল হলুদ জার্সিতে আগমনের বার্তা দিলেন মিজো স্ট্রাইকার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া