বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৭ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরা এবং আকাশ দীপের ভূয়সী প্রশংসা করলেন কেএল রাহুল। তাঁর ম্যাচ বাঁচানো অর্ধশতরানের মর্যাদা রাখে দুই টেলএন্ডার। তিনি জানান, লোয়ার অর্ডারের অবদান শেষপর্যন্ত ফলো অন বাঁচিয়ে দেয়। এটা দলের আত্মবিশ্বাস বাড়াবে। প্রথমে কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা জুটি, পরে বুমরা-আকাশ দীপ পার্টনারশিপ ভারতের ইনিংস হারের ভয় দূর করে। রাহুল বলেন, 'লোয়ার অর্ডার রান করছে দেখলে ভাল লাগে। এই নিয়ে আমরা বৈঠকে প্রচুর আলোচনা করি। বোলাররাও নিজেদের ব্যাটিং উন্নতি করার চেষ্টা করে। তাই শেষ উইকেটে ছোট পার্টনারশিপ গড়ে ফলো অন বাঁচাতে দেখে ভাল লাগছে। ম্যাচে থাকার একটা পথ বের করতে হত আমাদের। শেষদিকে আকাশ এবং বুমরা সেটা করে দেখিয়েছে। শেষমেষ দিনটা ভালভাবেই শেষ হয়। তবে একটা সময় আমি আবার প্যাড পড়ে তৈরি হওয়ায় কথা ভাবছিলাম। ব্যাক টু ব্যাক ইনিংস খেলার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। তবে ওরা ফলো অন নেবে কিনা সেই বিষয়ে নিশ্চিত ছিলাম না। কিন্তু আমি ব্যাট করতে নামার প্রস্তুতি নিই।'
ভারতীয় ওপেনার জানান, নেটে বোলাররাও মনোযোগ দিয়ে ব্যাটিং প্রাকটিস করে। দক্ষতায় উন্নতি করার চেষ্টা করে। দলের প্রয়োজনের সময় পার্থক্য গড়ে দিল তাঁরাই। রাহুল বলেন, 'দলের প্রয়োজনের সময় কয়েকটা ভাল শট খেলেছে বোলাররা। মনের জোর দেখিয়েছে। শেষ আধ ঘন্টা শুধু রান করা নয়, যেভাবে বাউন্সার সামলেছে, প্রশংসা করতেই হবে। পেস এবং বাউন্সে ভরা পিচে, ডিফেন্ড করা, বল ছাড়া, কয়েকটা ভাল শট দেখে দারুণ লেগেছে। এটা ওদের মনোবল বাড়াবে এবং দল হিসেবে আমাদের উজ্জীবিত করবে।' বারবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ায় বিরক্তি প্রকাশ করেন ভারতীয় ওপেনার। তিনি জানান, মাঠের থেকে ড্রেসিংরুমের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তিনি। এটা দুটো দলের জন্যই চ্যালেঞ্জিং ছিল। কারোর জন্যই কাজটা সহজ ছিল না। ফলো অন বাঁচানোর ফলে, ড্রয়ের দিকে এগোচ্ছে ব্রিসবেন টেস্টে। এই যাত্রায় বৃষ্টি বাঁচিয়ে দিল টিম ইন্ডিয়াকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি