বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Jadeja was brilliant today, says KL Rahul

খেলা | মায়ের মৃত্যুর পর ছাড়তে চেয়েছিলেন ক্রিকেট, সেই জাদেজাই এখন ভারতের মসীহা

KM | ১৭ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র জাদেজা চিরকালের ক্রাইসিস ম্যান ভারতের। দল যখনই বিপন্ন, জাদেজা তখনই আর্বিভূত হন ত্রাতা হিসেবে। 

২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির সেই অবিস্মরণীয় জুটি ভারতকে প্রায় বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছিল। 

মার্টিন গাপ্তিলের একটা লম্বা থ্রো ভারতের স্বপ্ন শেষ করে দিয়েছিল। মহেন্দ্র সিং ধোনি রান আুট হওয়ার কিছু পরেই ফিরে যান জাদেজা। ভারতের স্বপ্নেরও সলিল সমাধি হয়। 

এহেন জাদেজা মঙ্গলবারের ব্রিসবেনে মরিয়া লড়াই করলেন। প্রথমে লোকেশ রাহুলের সঙ্গে, পরে কখনও নীতি রেড্ডি, কখনও বুমরাকে নিয়ে জাদেজা প্রায় ফলো অন বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু জাদেজা ফিনিশার নন। শেষ করে আসতে পারেন না ম্যাচ। এটাই ট্র্যাজেডি। এদিন তাঁর কাজ শেষ করে আসেন বুমরা ও আকাশদীপ। 

জাদেজা ৭৭ রান করে ফেরেন। তখনও ফলো অন বাঁচাতে ৩৩ রান দরকার ভারতের। লোকেশ রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভারতকে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। সতীর্থ জাদেজা সম্পর্কে প্রশংসা উজাড় করে দেন লোকেশ রাহুল, ''ব্রিসবেনের লড়াইয়েরও তো প্রশংসা করলেন তার সতীর্থ লোকেশ রাহুল। বললেন, ''জাদেজা আজ দুর্দান্ত ব্যাট করেছে। বহু বছর ধরে নীচের দিকে ব্যাট করতে নেমে জাদেজা ভাল ব্যাটিং করছে। এটাই তো আমরা জাদেজার কাছ থেকে প্রত্যাশা করি। ও আরও একবার প্রমাণ করল লোয়ার অর্ডারে নেমেও ভাল রান করতে পারে। জাদেজা নামার পরে ওর সঙ্গে মূল্যবান পার্টনারশিপ গড়তে পেরে আমি খুশি।'' 

এহেন জাদেজা একসময়ে ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলেন। ২০০৫ সালে এক পথ দুর্ঘটনায় জাদেজার মা লতা মারা যান। মা হারানোর শোকে মূহ্যমান জাদেজা ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন। তাঁর মা চাইতেন ছেলে একদিন দেশের হয়ে খেলবেন। দূর আকাশে থাকা জাদেজার মা নিশ্চয়ই বাইশ গজে ছেলের লড়াই দেখেন। পঞ্চাশের পরে তরোয়াল চালানোর মতো উদযাপনও জনপ্রিয় ক্রিকেটভক্তদের কাছে। 

ভাগ্যিস সেদিন জাদেজা ক্রিকেট ছাড়েননি। না হলে এরকম একজন লড়াকু অলরাউন্ডারকে পেতই না ভারত। 
আগে বলছিলাম জাদেজা ট্র্যাজিক নায়ক। ম্যাচ শেষ করে আসতে পারেন না। সেটাই বা বলি কী করে! আইপিএল ফাইনালে শেষ দু'বলে গুজরাট টাইটান্সকে হারানোর মুহূর্ত কে ভুলতে পারে! লোকেশ রাহুল তাঁর সতীর্থ সম্পর্কে বলছেন, ''কী করতে হবে, তা ভালই জানে জাদেজা। আগে জাদেজার বোলিং সম্পর্কে বলা হত। তবে আমার মনে হয় ও ব্যাটার হিসেবেও দারুণ পারফর্মার। ওর সঙ্গে ব্যাটিং আমি উপভোগ করি। অনুশীলনেও জাদেজাকে দেখা দারুণ অভিজ্ঞতা। খুব সহজ করে ম্যাচের পরিকল্পনা করে।'' 

দেশ হোক বা বিদেশ, জাতীয় দলের হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, যখনই বিপদে পড়বে, জাদেজাকে স্মরণ করবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া