বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ব্যাটিং পজিশন আরও সমস্যায় ফেলছে রোহিতকে, ধারণা প্রাক্তন সতীর্থের

Sampurna Chakraborty | ১৭ ডিসেম্বর ২০২৪ ২২ : ২১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার খারাপ ফর্ম অব্যাহত। গাব্বায় প্রথম ইনিংসে মাত্র ১০ রানে আউট হন। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পারথ‌ টেস্টে ছিলেন না ভারত অধিনায়ক। অ্যাডিলেড টেস্টে ফিরলেও কেএল রাহুল ওপেনিংয়ে ভাল খেলায়, নিজের জায়গা ছেড়ে দেন রোহিত। ছয় নম্বরে নামেন। ব্রিসবেনেও তাই। রোহিতের প্রাক্তন সতীর্থ মনে করছেন, এটাই ফর্মে না ফেরার আরও একটা কারণ ভারত অধিনায়কের। এদিন কামিন্সের বলে আউট হন রোহিত। উইকেটের পেছনে ক্যারির হাতে ধরা পড়েন। পূজারা বলেন, 'লেন্থ বল ছিল না। ড্রাইভ করা উচিত হয়নি। আমরা দেখেছি ফুল লেন্থ বলও ড্রাইভ করা কঠিন। ও পাঞ্চ করার চেষ্টা করে। বলটা ডিফেন্ড করা উচিত ছিল। বল তাড়া না করে, বলের অপেক্ষা করা উচিত ছিল। সমস্যা হল, ও রানের মধ্যে নেই। সেটাই বড় চাপ।'

অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজেও ব্যর্থ হন রোহিত। বাংলাদেশ সিরিজে চার ইনিংসে ৪২ রান করেন ভারতের নেতা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় ইনিংসে ৯১ রান। রোহিতের প্রাক্তন সতীর্থ মনে করেন, ব্যাটিং পজিশন বদলের ফলেই আরও আত্মবিশ্বাস হারাচ্ছে ভারত অধিনায়ক। পূজারা বলেন, 'রোহিত সাধারণত ইনিংস ওপেন করে। এখন ছয় নম্বরে ব্যাট করছে। দলের জন্য আত্মত্যাগ করেছে। কিন্তু আমার মনে হয়, যখন একজন ইনিংস ওপেন করতে অভ্যস্ত, সেটাই করা উচিত। ছয় নম্বরে নামার অপেক্ষা নিজের প্রতি বিশ্বাস ভেঙে দিতে পারে। ওপেনিং থেকে হঠাৎ ছয় নম্বরে ব্যাট করা মানিয়ে নেওয়া সহজ নয়।' অ্যাডিলেড এবং গাব্বা মিলিয়ে এখনও পর্যন্ত তিন ইনিংসে ছয় নম্বরে ব্যাট করেন রোহিত। স্কোর ৩, ৬ এবং ১০। ব্রিসবেনে টপ অর্ডারে একমাত্র সফল কেএল রাহুল। সুতরাং, অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের ওপেনিংয়ে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া