রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ১৭ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৪Soma Majumder
সংবাদ সংস্থা, মুম্বই: মুম্বইয়ে শুরু হয়েছে অভিনেতা রাজ কপুরের জন্মশতবর্ষ উপলক্ষে চলচ্চিত্র উৎসব। সেই উপলক্ষে কাপুর পরিবারের নবীন-প্রবীণ প্রজন্মের সকলেই ধরা দিয়েছেন এক ফ্রেমে। বর্ণাঢ্য সেই অনুষ্ঠানেই রণবীর কপুরের স্ত্রী আলিয়া ভাট এবং অভিনেতার মা নিতু কাপুরের এক ভিডিও ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
আসলে বিটাউনের পাপারাৎজিদের চোখে যেন কোনও কিছুই এড়িয়ে যায় না। তারকাদের অন্দরমহলের অনেক গোপন কথাই বলে দেয় তাঁদের ক্যামেরাবন্দি মুহূর্তরা। ঠিক যেমন কাপুর পরিবারের অনুষ্ঠানে আলিয়া-নিতুর কথোপকথনের একটি দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, শাশুড়ি নিতুর সঙ্গে কথা বলতে যান আলিয়া। কিন্তু বৌমাকে যে পাত্তাই দেননি তিনি। আলিয়াকে পাশ কাটিয়ে কিন্তু সেখানে উপস্থিত ছেলে রণবীরের সঙ্গে কথা বলেন নিতু। আর কাপুর পরিবারের এই ভিডিও ছড়িয়ে পড়তে শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে তুঙ্গে।
আলিয়া-নিতুর সম্পর্ক নিয়ে যদিও এর আগে তেমন কিছু শোনা যায়নি। বরং ননদ করিনা কপূর খানের সঙ্গে এক কথোপকথনে আলিয়া জানিয়েছিলেন, কাপুর পরিবারে যে মানুষটিকে সবচেয়ে বেশি ভালবেসে ফেলেছেন তিনি নীতু। রণবীর বা রাহার থেকেও তাঁর শাশুড়িকে বেশি আপন বলে মনে হয়। তবে কি এ শুধু মুখের কথা! নাকি লুকিয়ে রয়েছে শাশুড়ি-বৌমার সম্পর্কের অন্য কোনও রসায়ন! ধন্দে রয়েছেন নেটাগরিকরা।
রুপোলি পর্দার ‘সাদা-কালো’ থিমকে মাথায় রেখেই রাজ কাপুরের অনুষ্ঠানেপোশাক বেছেছিলেন সকলে। তবে সবচেয়ে বেশিনজর কেড়েছিলেন আলিয়া এবং রণবীর জুটি। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি দুধ-সাদা মখমলের শাড়ি পরেন আলিয়া। হালকা বেগনি বা ল্যাভেন্ডার রঙের সরু পাড়ের শাড়িটি জুড়ে রয়েছে ছোট ছোট ফুল-পাতার নকশা। সঙ্গে মানানসই ‘ভি-কাট’ গলার ব্লাউজে ‘নো মেকআপ’ লুক, ঢেউ খেলানো খোলা চুল, হালকা মুক্তোর চোকার পরে পুরনো দিনের নায়িকার মতোই নজর কেড়েছিলেন 'গাঙ্গুবাঈ'। একেবারে বিপরীত রঙে সেজেছেন রণবীর। কালো রঙের ভেলভেটের শেরওয়ানির সঙ্গে সাদা পাজামা পরেছিলেন পর্দার 'সঞ্জু'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি