বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারতীয় ড্রেসিংরুমে আগাম ক্রিসমাস, ফলো অন বাঁচাতেই সেলিব্রেশন বিরাট, রোহিতের

Sampurna Chakraborty | ১৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ৫৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের এক সপ্তাহ আগেই আগাম ক্রিসমাস নেমে এল ভারতীয় ড্রেসিংরুমে। তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের ছবি দেখে তেমনই মনে হল। আকাশ দীপ চার মারা মাত্র বেঁচে যায় ফলো অন। সঙ্গে সঙ্গে আনন্দে, উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীর। লাগামহীন আনন্দে ভাসে ড্রেসিংরুম। হবে নাই বা কেন? আকাশ দীপের এই চারে শুধুমাত্র ফলো অন নয়, ব্রিসবেন টেস্ট বাঁচাল ভারত। ফলো অন বাঁচাতে ২৪৬ রান প্রয়োজন ছিল টিম ইন্ডিয়ার। ২১৩ রানে ৯ উইকেট পড়ে যায়। ফলো অন নিশ্চিত ধরেই নেওয়া হয়েছিল। এই জায়গা থেকে পরিত্রাতা যশপ্রীত বুমরা এবং আকাশ দীপ। ৫৪ বলে ৩৯ রান যোগ করে এই জুটি। তারমধ্যে বিশেষ কৃতিত্ব দিতে হবে বাংলার পেসারকে। চতুর্থ দিনের শেষে ৩১ বলে ২৭ রানে অপরাজিত আকাশ দীপ। ১০ রানে নট আউট বুমরা। ৯ উইকেট হারিয়ে ভারতের রান ২৫২। এখনও ১৯৩ রানে পিছিয়ে থাকলেও টেস্ট ড্রয়ের পথেই এগোচ্ছে। পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে নামতে হবে। 

মঙ্গলবার গাব্বায় ভারতীয় ড্রেসিংরুমের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে নিজেদের মধ্যে হাই ফাইভ দিতে দেখা যায় বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীরকে। বুমরা এবং আকাশ দীপকে অজিদের আশা ভেঙে চুরমার করে দিতে দেখে প্রাণখোলা হাসি দেখা যায় রোহিত এবং বিরাটের মুখে। চতুর্থ দিনের খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শেষ এক ঘন্টা। একটা সময় মনে হয়েছিল ফলো অন বাঁচাতে পারবে না ভারত। কিন্তু এক উইকেট হাতে রেখে দিন শেষ করে টিম ইন্ডিয়া। প্রথমে এক এবং দুই রান নিয়ে টার্গেটের কাছাকাছি দলকে নিয়ে যায় দু'জন। তারপর মিড উইকেটের ওপর দিয়ে কামিন্সকে ছয় মারেন আকাশ দীপ। যা দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি কোহলি। বল কোথায় যাচ্ছে দেখতে, নিজের সিট ছেড়ে ছুটে ড্রেসিংরুমের কাঁচের জানলার কাছে চলে যান। বাকিরা এক মুখ হাসি নিয়ে হাততালি দেয়। এটাই সিরিজের টার্নিং পয়েন্ট হতে পারে। মেলবোর্ন এবং সিডনি টেস্টের ওপর নির্ভর করছে সিরিজের ফয়সালা। পারথ, অ্যাডিলেড এবং ব্রিসবেনের থেকে এই দুটো ভেন্যু ভারতীয় ব্যাটারদের ব্যাটিং ধরনকে বেশি সাহায্য করবে। অর্থাৎ, সিরিজ জয়ের একটা সম্ভাবনা খুলে গেল টিম ইন্ডিয়ার সামনে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া