বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় টেস্টের চতুর্থ দিন বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোট পেলেন জস হ্যাজেলউড। গাব্বায় তাঁর বল করার সম্ভাবনা কম। মঙ্গলবার প্রথম সেশনে পেশিতে চোট পান অজি পেসার। যার ফলে ভারতের দ্বিতীয় ইনিংসে হ্যাজেলউডের বল করা অনিশ্চিত। চতুর্থ দিন দেরীতে মাঠে নামেন তারকা পেসার। প্রথম স্পেলেই স্বচ্ছন্দে ছিলেন না। ঘণ্টায় ১৩১ কিলোমিটার বেগের বেশি বল করতে পারেননি। প্রথম বলই উইকেটের অনেকটা বাইরে রাখেন। যা অনায়াসেই কাট করেন কেএল রাহুল। ওভারের পর ড্রিঙ্কস ব্রেকে প্যাট কামিন্স, স্টিভ স্মিথ এবং ফিজিও নিক জোনসের সঙ্গে আলোচনা করতে দেখা যায় হ্যাজেলউডকে। তাঁর চোটের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোটের গুরুত্ব বুঝতে স্ক্যান করা হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপত্র বলেন, 'সকালে ওয়ার্ম আপের সময় হ্যাজেলউড পেশির সমস্যার কথা জানায়। চোটের গুরুত্ব জানতে স্ক্যান করা হবে।' চোটের জন্য অ্যাডিলেড টেস্টে খেলতে পারেননি তারকা পেসার। তাঁর জায়গায় স্কট বোল্যান্ড খেলেন। তৃতীয় টেস্টের দলে এই একটিই পরিবর্তন করে অস্ট্রেলিয়া। হ্যাজেলউডের অনুপস্থিতিতে মিচেল মার্শ, ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশেনের ওপর নির্ভর করতে হবে কামিন্সকে। ভারতীয় টপ অর্ডারে গাব্বায় ব্যাট হাতে একমাত্র সফল কেএল রাহুল। ৮৪ রান করেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে দ্বিতীয় অর্ধশতরান। দেখে মনে হয়, একমাত্র রাহুলই অস্ট্রেলিয়ার পেসারদের মোকাবিলা করার জন্য তৈরি ছিলেন। সাত নম্বরে নেমে রান পান রবীন্দ্র জাদেজা। ৭৭ রান করে আউট হন। ৯ উইকেট হারিয়ে ভারতের রান ২২৫। অজিদের থেকে এখনও ২২০ রানে পিছিয়ে। ফলো অন বাঁচানোর চেষ্টায় যশপ্রীত বুমরা এবং আকাশ দীপ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি