বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা কি অবশেষে অবসর নিচ্ছেন? গাব্বায় ব্যর্থ হওয়ার পরে তাঁর অভিব্যক্তি কিন্তু সেই ঈঙ্গিতই দিচ্ছে। মাত্র ১০ রানে আউট হন তিনি। ভারত অধিনায়কের উপরে অনেক আশা করছিলেন ভারতের ক্রিকেটভক্তরা। কিন্তু রোহিতের ব্যাট বোবা থেকে গেল গাব্বায়। আউট হয়ে ফেরার সময়ে রোহিত তাঁর গ্লাভস জোড়া ফেলে রাখেন ডাগ আউটের বাইরে।
বিজ্ঞাপনের বোর্ড যেখানে রয়েছে, তার ঠিক পিছনেই পড়ে রয়েছে হিটম্যানের গ্লাভস জোড়া। সেই ছবিই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পর থেকেই রোহিতের অবসর নিয়ে ছড়াতে শুরু করে জল্পনা। সচরাচর রোহিত এমন আচরণ করেন না। কিন্তু লাগাতার ব্যাটিং ব্যর্থতার পরে হতাশা গ্রাস করেছে তাঁকেও। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। তার উপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে ভারত ভাল পারফরম্যান্স তুলে ধরতে পারছে না। অধিনায়কের উপরে অনেক কিছু নির্ভর করছিল। নিজের উপরে হতাশায়, ব্যর্থ হওয়ার প্রেক্ষিতেই তিনি হয়তো তাঁর বিশ্বস্ত গ্লাভস জোড়া ফেলে রেখে আসেন ডাগ আউটের বাইরে। সাধারণত ব্যাটাররা অবসর নেওয়ার আগে এমন কাণ্ড করে থাকেন। যা দেখার পর থেকে সবাই মনে করতে শুরু করেছেন অবসর নিতে চলেছেন রোহিত। সেই ইঙ্গিত তিনি দিয়ে গেলেন গ্লাভস জোড়া ছুড়ে দিয়ে।
Rohit Sharma left his gloves in front of the dugout. Signs of retirement? pic.twitter.com/7aeC9qbvhT
— Div???? (@div_yumm) December 17, 2024
লাল বলের ফরম্যাটে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না রোহিতের। শেষ ১৩টি ম্যাচে মাত্র একবার পঞ্চাশের বেশি রান করেছেন তিনি। ঘরের মাঠেও ব্যর্থ হন। যার পর থেকেই তাঁকে ঘিরে সমালোচনা বাড়তে থাকে। অ্যাডিলেড টেস্টে ভারত হারের পরে আরও সপ্তমে চড়ে তা। এর মধ্যেই ব্রিসবেনে ব্যর্থ হন তিনি।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ওঠার পরই অবসর নিয়েছিলেন। নিউজিল্যান্ড সফরের ভরাডুবির পর থেকে রোহিতের অবসর নিয়ে জল্পনা ছড়াচ্ছে। এদিন তাঁর গ্লাভস জোড়া পড়ে থাকতে দেখে তাতেই ঘৃতাহুতি দিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি