বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

KL Rahul has an interesting story about how his mother named him 'Rahul'

খেলা | ভুল করে নাম রেখেছিলেন বাবা, ছেলেকে মিথ্যা বলেছিলেন মা, কেএল রাহুলের এই গল্প জানেন?

KM | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভুল করে নাম 'রাহুল' রেখেছিলেন তাঁর বাবা। নাম নিয়ে ছেলেকে একসময়ে মিথ্য বলেছিলেন মা। 

সেই লোকেশ রাহুলই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ত্রাতা। 

কথায় বলে, নামে কী যায় আসে! আবার যায় আসেও বটে। টেলিভিশনের এক অনুষ্ঠানে এসে দেশের তারকা ক্রিকেটার একবার নিজেই ফাঁস করেছিলেন নামরহস্য। 

ছোট পর্দায় এক অজানা কাহিনি শুনিয়েছিলেন লোকেশ রাহুল। রাহুলের মা শাহরুখ খানের দারুণ ভক্ত ছিলেন। নব্বইয়ের দশকে শাহরুখ খান এমন অনেক ছবিতে অভিনয় করেছেন, যেখানে তাঁর চরিত্রের নাম ছিল রাহুল। 
ভারতের তারকা ক্রিকেটার একটা সময় পর্যন্ত জানতেন শাহরুখ অভিনীত চরিত্র 'রাহুল' থেকেই অনুপ্রাণিত হয়ে তাঁর নাম রেখেছেন মা। 

সেই গল্প একদিন লোকেশ রাহুল তাঁর এক বন্ধুকে বলেছিলেন। সেই বন্ধু আবার বলিউডের সিনেমা নিয়ে ভালই খোঁজ খবর রাখতেন। এহেন বন্ধুই রাহুলকে বলেছিলেন, ১৯৯৪ সালে প্রকাশিত সিনেমায় প্রথমবার শাহরুখ অভিনীত চরিত্রের নাম ছিল রাহুল। রাহুল ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। 

তাহলে তাঁর নাম কী করে শাহরুখের 'রাহুল' চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়? লোকেশ রাহুলও বুঝতে পারেন, তাঁর মা এতদিন তাঁকে ভুল বলে এসেছেন। 

পরে ভারতীয় তারকা ক্রিকেটার তাঁর মা-কেও জিজ্ঞাসা করেছিলেন এই প্রসঙ্গে। কিন্তু রাহুলের মা এড়িয়ে যান সেই প্রসঙ্গ। ছেলেকে বলেন, ''ওরকমই কিছু একটা হবে। হু কেয়ারস নাও।'' 

লোকেশ রাহুলের নামকে কেন্দ্র করে রয়েছে আরও একটি গল্প। এই গল্প আবার রাহুলের বাবার। তিনি সুনীল গাভাসকরের বড় ভক্ত ছিলেন। লিটল মাস্টারের ছেলের নাম রোহন। রাহুলের বাবা জানতেন সানির ছেলের নাম রাহুল, রোহন নয়। সেই কারণে নিজের ছেলের নাম রাখেন রাহুল। 

সে যাই হোক না কেন লোকেশ রাহুল নিজের নামেই পরিচিত ভারতীয় ক্রিকেটে। বিদেশের মাঠে তিনিই এখন রানের খনি। ওপেন হোক বা মিডল অর্ডার, লোকেশ রাহুল বিদেশে ব্যাট করতে নামা মানেই রান, রান আর রান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া