বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: প্রায়শ্চিত্ত করলেন স্টিভ স্মিথ। প্রায়শ্চিত্তই বটে!
দিনের প্রথম বলেই রাহুলের সহজ ক্যাচ স্মিথ ছাড়েন স্লিপে। গতদিনের রানের সঙ্গে একটি রানও যোগ করেননি রাহুল। ভারতের ওপেনারের সহজ ক্যাচ ছাড়ায় স্মিথ-সহজ গোটা অস্ট্রেলিয়া দল হতাশ হয়ে পড়ে। স্মিথ ক্যাচ পেলায় জীবন ফিরে পেয়ে লোকেশ রাহুল নিজের ইনিংস গোছানোর কাজ শুরু করেন। ভারতকেও এগিয়ে নিয়ে যান।
রাহুলের ক্যাচ ছাড়ার গ্লানিবোধ স্মিথকে গ্রাস করে। ভারতের তারকা ব্যাটার বাউন্ডারি মারলেই তাঁর দিকে ক্যামেরা ধরা হয়। স্মিথকে মাথা নাড়তে দেখা যায়। বোঝাই যাচ্ছিল ওই ক্যাচ ছাড়ার অপরাধবোধ তাড়া করে বেড়াচ্ছে স্মিথকে।
WHAT A CATCH FROM STEVE SMITH!
— cricket.com.au (@cricketcomau) December 17, 2024
Sweet redemption after dropping KL Rahul on the first ball of the day.#AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/d7hHxvAsMd
ক্যাচ ছাড়ার পরে রাহুল আরও ৫১ রান যোগ করেন। যখন মনে হচ্ছে এবার সেঞ্চুরিটা এল বলে। ঠিক তখনই ছন্দপতন। স্লিপে সেই স্মিথের হাতেই জীবন শেষ হয় রাহুলের। ৪৪-তম ওভারে লিয়ঁর বলটা একটু বেশিই ঘুরেছিল। রাহুল ব্যাকফুটে গিয়ে কাট করতে গিয়েছিলেন। কিন্তু রাহুলের সেই কাট যায় স্লিপ অঞ্চলে। স্মিথ দাঁড়িয়ে ছিলেন প্রথম স্লিপে। লিয়ঁর ডেলিভারির সময়ে তিনি নিজের ডান দিকে সরে গিয়েছিলেন সামান্য়।
বেশ গতিতেই বলটা গিয়েছিল স্লিপের দিকে। স্মিথ রিফ্লেক্সের পরিচয় দেন। বিদ্যুৎ গতিতে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ভাবে রাহুলকে তালুবন্দি করেন। খুব অল্পই সময় স্মিথ পেয়েছিলেন। অজি তারকার ক্যাচ দেখে বিস্মিত অনেকেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, গ্রেটেস্ট স্লিপ ক্যাচ। গ্রেটেস্ট কিনা তা তর্কসাপেক্ষ তবে স্মিথের ক্যাচটি নিঃসন্দেহে দুর্দান্ত। ম্যাচের গতিপ্রকৃতি বিচার করলে ক্যাচটি উল্লেখযোগ্যও বটে। লোকেশ রাহুল ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছিলেন। সেঞ্চুরির গন্ধও পেতে শুরু করে দিয়েছিলেন। সেই জায়গায় লোকেশ রাহুলের ক্যাচ ধরে ভারতীয় ইনিংসকে ধাক্কা দিলেন স্মিথ।
ক্রিকেট জীবনের মতোই। এই মেঘ তো এই রৌদ্র। কিছু হাতছাড়া হবে আবার কিছু দু'হাত ধরে গ্রহণ করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি