বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | বিশেষজ্ঞরা বলেছিলেন ওপেন করানো জুয়া খেলা হয়ে যাবে, ব্রিসবেনে অন্ধকারের মধ্যে উজ্জ্বল সেই রাহুলই

KM | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪ : ০৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভাঙনের মুখে ব্রিসবেনের চতুর্থ দিনে রুখে দাড়ালেন লোকেশ রাহুল। সেঞ্চুরি হাতছাড়া হল ঠিকই কিন্তু লোকেশ রাহুলের মতো সংকল্প, ইচ্ছা যদি বাকি ভারতীয় ব্যাটারদের থাকত, তাহলে ভারতকে ফলো অন বাঁচানোর কথা ভাবতে হতো না। লাঞ্চের সময়ে ভারতের রান ৬ উইকেটে ১৬৭। ভারত এখনও ২৭৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রান থেকে। ফলো অন বাঁচাতে এখনও টিম ইন্ডিয়ার দরকার ৭৯ রান। 

মধ্যাহ্নভোজের বিরতির সময়ে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (৪১) ও নীতীশ রেড্ডি (৭)। এই দু'জনের কাছ থেকে অনেক আশা ভারতের। তাঁরা দু'জন টিকে থেকে ফলো অন বাঁচাবেন এটাই চাইছে দেশ। লাঞ্চ পর্যন্ত মাত্র ২ উইকেট হারিয়েছে ভারত। ধারাভাষ্যকাররা বলছেন, ভারতীয় দল ভাল ব্যাট করেছে।  

তবে এবারের অস্ট্রেলিয়া সফরে উজ্জ্বল দেখাচ্ছে লোকেশ রাহুলকে। অথচ অস্ট্রেলিয়া সিরিজের বল গড়ানোর আগে যাঁকে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা, সেই লোকেশ রাহুল সবাইকে চুপ করিয়ে দিলেন। তিনি ওপেন করতে নামলে জুয়া খেলা হয়ে যাবে, এমনও বলেছিলেন অনেকে। কিন্তু লোকেশ রাহুল দেখিয়ে দিলেন তিনি থাকতেই এসেছেন। তিনি ক্রিজে থাকা মানে নিরাপত্তা। তিনি ব্যাট করা মানে ভারতের এগিয়ে চলা। ওপেন করতে নেমে এতটাই ভাল ব্যাটিং করছেন যে ক্যাপ্টেন রোহিত শর্মা  পর্যন্ত তাঁকে জায়গা ছেড়ে নিজে নেমে গিয়েছেন মিডল অর্ডারে। লোকেশ রাহুল দেখিয়ে দিচ্ছেন ব্যাটিং অর্ডারের একাধিক পজিশনে তিনি ব্যাট করতে দক্ষ। অতীতেও প্রমাণ করেছেন। স্যর ডনের দেশে আবারও প্রমাণ করছেন। ভারতীয় ব্যাটারদের অফ স্টাম্পের বাইরের বলে প্রলোভন দেখিয়ে আউট করেছেন অজি বোলাররা। রাহুলকে দেখে শিখতে পারেন রোহিত-কোহলিরা। এদিন অফস্টাম্পের বাইরের বল তিনি ছেড়ে দিয়েছেন। বাইরের লেন্থের বল তাড়া করার ইচ্ছাও দেখাননি। 

যদিও  ব্যক্তিগত ৩৩ রানের মাথায় জীবন ফিরে পান রাহুল। স্লিপে তাঁর ক্যাচ ছাড়েন স্মিথ। তার জন্য এখন আফশোস করতেই পারেন। জীবন ফিরে পেয়ে রাহুল ধরা দেন অন্য অবতারে।বাকি ৫১ রান তিনি করেছেন কোনও সুযোগ না দিয়েই। সেই ইনিংসে কলঙ্ক খুঁজে পাবেন না কেউ। রাহুলের দুর্ভাগ্য দুর্দান্ত ভাবে ইনিংস টেনে নিয়ে গেলেও সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থেমে গিয়েছেন। সেঞ্চরি পেলে আরও চর্চিত হতো তাঁর ইনিংস। তিনি নিজেও থেকে যেতেন ভারতীয় ক্রিকেটের রূপকথায়। 

রোহিত শর্মা ফের ব্যর্থ। মাত্র ১০ রান আসে ক্যাপ্টেনের ব্যাট থেকে। বাকিটা লড়লেন সেই রাহুল ও রবীন্দ্র জাদেজা। মহা মূল্যবান ৬৭ রান জোড়েন তাঁরা। এখন দেখার রাহুলকে দেখে শেষের দিকের ব্যাটাররা শেখেন কিনা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া