বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৬ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৪৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বহু প্রত্যাবর্তন দেখেছে কলকাতা ময়দান। সোমবার আরও এমন একটি উদাহরণের সাক্ষী থাকল। মহমেডান স্পোর্টিংয়ে ফিরলেন মেহরাজউদ্দিন ওয়াডু। তবে নতুন ভূমিকায়। মহমেডানের সিনিয়র দলের সহকারী কোচের ভূমিকায় তাঁকে দেখা যাবে। অর্থাৎ, আইএসএলে আন্দ্রে চের্নিশভের ডেপুটি মেহরাজ। সোমবার ক্লাবের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। কর্তাদের সঙ্গে আলোচনা পর্বের চূড়ান্ত পর্যায়ে ছিল। অবশেষে সিলমোহর পড়ল। এই পদক্ষেপে চের্নিশভের ওপর চাপ বাড়াল মহমেডান কর্তারা।
আইএসএলের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটে হার, একটা ড্র। বেশ কয়েকদিন আগেই উঠে যায় 'গো ব্যাক' স্লোগান। স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্স নিয়ে খুশি নয় ইনভেস্টর থেকে কর্তারা। কোচের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন ক্লাবের কর্তারা। কিন্তু তাতেও খেলায় কোনও পরিবর্তন নেই। মুম্বই ম্যাচ না জিততে পারলে চের্নিশভের পদত্যাগ করার একটা খবর ঘুরছিল ময়দানে। সেটা অবশ্য হয়নি। সহকারী কোচ হিসেবে মেহরাজকে জুড়ে দেওয়া হল। যার ফলে রুশ কোচের ওপর চাপ আরও বাড়ল। মহমেডানের পরের ম্যাচ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। তারপর ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে খেলবে। এই দুই ম্যাচে দল জয়ে না ফিরলে, কোচের পদ খোয়াতে পারেন চের্নিশভ। মেহরাজের যোগ দেওয়া তেমন বার্তাই দিচ্ছে। প্রসঙ্গত, আগের বছর কলকাতা লিগে মহমেডানের কোচ ছিলেন মেহরাজ। তাঁর কোচিংয়ে যথেষ্ট ভাল খেলে দল। কিন্তু মাঝপথে তাঁকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়। ফের প্রাক্তনীর দ্বারস্থ হতে হল সাদা কালোর কর্তাদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি