বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কন্যাশ্রী কাপের প্রথম ম্যাচে ওয়াকওভার পেল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব

Sampurna Chakraborty | ১৬ ডিসেম্বর ২০২৪ ০৪ : ১৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কন্যাশ্রী কাপের বি ডিভিশনের প্রথম ম্যাচে ওয়াকওভার পেল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। কলকাতা লিগের প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশনে খেলার ছাড়পত্র সংগ্রহ করার পর এদিন মেয়েদের ফুটবলে হাতেখড়ি ছিল ইউকেএসসির।‌ সোমবার দুপুর দেড়টা থেকে ব্যারাকপুরের বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে বিদ্যুৎ এসসির বিরুদ্ধে ম্যাচ ছিল। নির্ধারিত সময় মতো মাঠে পৌঁছে যায় ইউকেএসসির মেয়েদের দল। ম্যাচে নামার জন্য তৈরি ছিল। কিন্তু আঠারোজনের দলের তালিকা জমা দিতে পারেনি প্রতিপক্ষ বিদ্যুৎ এসসি। যার ফলে কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওয়াকওভার দেওয়া হয় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে। অর্থাৎ, নিয়ম অনুযায়ী তিন পয়েন্ট পাবে ইউকেএসসি। তবে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইএফএ।‌ 

বাংলার ফুটবলে নতুন জোয়ার এনেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। চলতি বছরের এপ্রিলে আত্মপ্রকাশ ঘটে এই নতুন ক্লাবের। পথ চলা শুরু করে প্রথম বছরই চ্যাম্পিয়ন। এই নজির কলকাতার অন্য কোনও ক্লাবের নেই। ছেলেদের দলের সাফল্যের পর এবার অভিষেক বছরেই কন্যাশ্রী বি ডিভিশন জেতার লক্ষ্য ইউকেএসসির মেয়েদের। ট্রায়ালের মাধ্যমে ফুটবলার বেছে নেওয়া হয়। ছেলেদের এবং মেয়েদের ফুটবলে নতুন প্রতিভা তুলে আনাই প্রাথমিক লক্ষ্য ইউকেএসসির।‌ 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া