বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

matthew hayden injury

খেলা | ব্রিসবেন টেস্টের মাঝেই চোট পেয়ে বসলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার

Rajat Bose | ১৬ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৩৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ আচমকা চোট পেলেন ম্যাথু হেডেন। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার বর্ডার গাভাসকার ট্রফিতে ধারাভাষ্য দিচ্ছেন। স্টার স্পোর্টস ও ফক্স স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হেডেন। সোমবার গাব্বা স্টেডিয়ামে ঢোকার সময় দেখা যায়, হেডেনের বাঁ পায়ে ব্যান্ডেজ লাগানো। জিজ্ঞাসা করায়, মজা করতে করতে হেডেন বলে ওঠেন কমেন্ট্রি করতে করতে উত্তেজিত হয়ে পড়েছিলাম। তাই চোট লেগেছে। যদিও পরে জানা যায়, তিনি ক্রিকেট খেলতে গিয়ে চোট পেয়েছেন।


হেডেন জানিয়েছেন ব্রিসবেন টেস্টের আগে ক্রিকেট খেলতে গিয়ে বড় শট মারার সময় কাফ মাসলে চোট পেয়েছেন তিনি। হেডেনের কথায়, ‘‌কমেন্ট্রি করতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েছিলাম। তখনই চোটটা পেয়েছি। তবে এটা মজা। ব্রিসবেন টেস্টের আগে এক দিন ক্রিকেট খেলছিলাম। তখনই বড় শট মারতে গিয়ে চোটটা পাই।’‌ 


এটা ঘটনা, ব্রিসবেন টেস্টে কিন্তু জাঁকিয়ে বসেছে অস্ট্রেলিয়া। তাদের প্রথম ইনিংস শেষ হয় ৪৪৫ রানে। শতরান করেছেন স্টিভ স্মিথ (‌১০১)‌ ও ট্রাভিস হেড (‌১৫২)‌। ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রিত বুমরা পেয়েছেন ৬ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৫১ রানের মধ্যেই ভারত চার উইকেট হারিয়েছে। প্যাভিলিয়নে ফিরে গেছেন যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্থ ও শুভমান গিল। সোমবার বৃষ্টির জন্য বারবার খেলা বিঘ্নিত হয়েছে।


ম্যাচের বাকি আর দু’‌দিন। মঙ্গল ও বুধবার ব্রিসবেনে ৯০ শতাংশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টিই পারে ভারতকে এই টেস্ট হার থেকে বাঁচাতে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া