বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নতুন বলে কোহলির টেকনিক নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তনী

Sampurna Chakraborty | ১৬ ডিসেম্বর ২০২৪ ০৩ : ০৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডের পর ব্রিসবেনে ব্যর্থ বিরাট কোহলি। দু'অক্ষরের রানেও পৌঁছতে পারেননি। নতুন বলে তারকা ক্রিকেটারের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তুললেন চেতেশ্বর পূজারা। তিনি মনে করেন, নতুন বল হ্যান্ডেল করার জন্য তৈরি নয় কোহলি। টপ অর্ডার ব্যর্থ হওয়ায় দ্রুত নামতে হচ্ছে বিরাটকে। যার ফলে নতুন বলে সুবিধা করতে পারছেন না। পূজারা বলেন, 'আমরা আলোচনা করছিলাম, ও নতুন বল খেলতে বাধ্য হচ্ছে। যখনই ও নতুন বলের বিরুদ্ধে নেমেছে, দ্রুত আউট হয়েছে। পারথে পুরনো বলে খেলে শতরান করেছে। এটা একটা বড় পয়েন্ট। ওর টেকনিক নতুন বলের জন্য আদর্শ নয়। ১০, ১৫ বা ২০ ওভার পরে ওর ব্যাট করতে নামা উচিত। নতুন বলে খেলার সময় বোলাররা তরতাজা থাকে। আত্মবিশ্বাসও বেশি থাকে। শুরুতে দুই উইকেট পেয়ে গেলে, গোটা দল চার্জড আপ হয়ে যায়। সেই সময় ব্যাট করতে আসা সহজ নয়।' 

গাব্বায় প্রথম ইনিংসে মাত্র ৩ রান করেন কোহলি। ৪৪ রানে ৪ উইকেট হারায় ভারত। পারথে শতরান বাদ দিয়ে, বর্ডার-গাভাসকর সিরিজের বাকি চার ইনিংসে বিরাটের রান মাত্র ২৬। তারমধ্যে তিনবার দু'অক্ষরের রানে পৌঁছতে পারেননি। গাব্বার পেস এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে নেটে বিশেষ অনুশীলন করেন তারকা ক্রিকেটার। কিন্তু তার প্রতিফলন ম্যাচে হচ্ছে না। এই প্রসঙ্গে পূজারা বলেন, 'একটা জায়গাতেই বল ফেলা হচ্ছে। চতুর্থ থেকে ষষ্ঠ স্ট্যাম্প বরাবর। আর ও বারবার একই শট খেলে আউট হচ্ছে। যা একেবারেই ভাল না। ও নিজেও সেটা বুঝতে পারছে। নেটে এই বলগুলো ও ছেড়ে দিচ্ছে। কিন্তু ম্যাচে সেটা হচ্ছে না।' 

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে চারবারই উইকেটের পেছনে ধরা পড়েন কোহলি। হয় উইকেটকিপারকে ক্যাচ দেন, নয়তো স্লিপে ধরা পড়েন। পূজারা মনে করেন, টেকনিক্যালের থেকেও মানসিকভাবে মানিয়ে নিতে হবে বিরাটকে। এই প্রসঙ্গে পূজারা বলেন, 'ম্যাচে হয়তো ও বলটা ছাড়তে চাইছে, কিন্তু পারছে না। ব্যাট স্বাভাবিকভাবেই ওখানে চলে যাচ্ছে। ওকে সেটা আটকাতে হবে। মাইন্ডসেট বদলাতে হবে। অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে হলে টেকনিকের প্রশ্ন উঠবে। কিন্তু বলটা ছেড়ে দেওয়া সহজ। সেক্ষেত্রে টেকনিক্যালি মানিয়ে নেওয়ার কোনও বিষয় নেই। আমার মতে, মানসিকভাবে ওকে সেটা মানিয়ে নিতে হবে।' অফ ফর্মের জন্য চতুর্দিক থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া