রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪৭Soma Majumder
নিজস্ব প্রতিনিধি: এই মুহূ্র্তে ছোটপর্দার সেরা জুটির তালিকায় রয়েছেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। অর্থাৎ 'কথা-এভি'র জুটি। স্টার জলসার ধারাবাহিক 'কথা' বরাবরই টিআরপি তালিকায় প্রথম দিকে থাকে। 'বাংলা সেরা'র মুকুটও প্রায় প্রতি সপ্তাহেই থাকে এই ধারাবাহিকের দখলে। তবে 'কথা'র অন্যতম ইউএসপি নায়ক-নায়িকার রসায়ন।
সোমবার 'কথা'র এক বছরের পথ চলা সাফল্যের সঙ্গে উদযাপন হল। এই এক বছরে সাহেব-সুস্মিতা উভয়েই একে অপরের খুব কাছের মানুষ হয়ে উঠেছেন। তাঁদের সেই বোঝাপড়াই যেন ফুটে ওঠে পর্দায়। ধারাবাহিকের বিশেষ দিনের উদযাপনেও দেখা গেল 'কথা'-'এভি'র কেমিষ্ট্রি। এদিন সুস্মিতার ঘনিষ্ঠ হন সাহেব!
এক বছরের উদযাপনের দিন হাজির ছিল গোটা 'কথা' পরিবার। মাটন বিরিয়ানি-চিকেন চাপ সহ ছিল এলাহি খাবারোর আয়োজন। উপস্থিত ছিলেন পর্দার সামনে ও পিছনে থাকা সকল শিল্পী ও কলা কুশলীরা। বিশেষ কেক কেটে একে অপরকে খাইয়ে দেন সাহেব ও সুস্মিতা।
শুধু তাই নয়, এদিন বিশেষ সাজে সেজেছিলেন সুস্মিতা। তবে ফ্লোরে ঢোকার আগেই কানের দুল খুলে যায় সুস্মিতার। যা নিজে হাতে 'কথা'কে পরিয়ে দেন 'এভি'। পর্দার মতো বাস্তবেও নায়ক-নায়িকার মধ্যে খুনসুটি চলতে থাকে। মজার ছলে এদিন সাহেব বলেন,'আমি তো সুস্মিতার শিক্ষক, নিজে অভিনয় করি। ওকে সবকিছু শেখাই। ডাবল শিফটের কাজ করি কিন্তু পেমেন্ট পাই একটাই'। সাহেবকে ধন্যবাদ দিয়েছেন সুস্মিতাও। তাঁর কথায়, "'কথা'র গৌরবময় এক বছর নয়, বরং সাহেবময় এক বছর। এই জার্নির জন্য সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সাহেব দাকেও অনেকটা ধন্যবাদ জানাই। সাহেব নামে থেরাপি, আমার ডোরেমন, সব সমস্যার সমাধান করে দেয় '।
টিআরপি তালিকায় গত সপ্তাহেও এক নম্বরে ছিল 'কথা'। এক বছর পেরলেও দর্শকদের এত ভালবাসায় আপ্লুত এই পরিবার। এদিন কিছুক্ষণের জন্য আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন সাহেব ও সুস্মিতা। বিশেষ দিনে হাফ বেলা শুটিংয়ের পর প্যাকআপ করে দেওয়া হয়। সকলেই দারুণ মজা করে এক বছরের উদযাপনে মাতেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি