বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ব্রুজোর স্ট্র্যাটেজি নিয়ে চিন্তিত, পাঞ্জাবের ভরসা এক বঙ্গতনয়

Sampurna Chakraborty | ১৬ ডিসেম্বর ২০২৪ ০১ : ১৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কাঁটা দিয়েই কাঁটা তুলতে চাইছেন পানাগোইটিস ডিলেমপেরিস। মঙ্গলবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাঞ্জাব কোচের ভরসা এক বঙ্গতনয়। কলকাতায় রমরমিয়ে কোচিং করেছেন। এখানকার ফুটবল সম্বন্ধে নখ-দর্পণে। তাই যুবভারতীতে ইস্টবেঙ্গল-ওড়িশা ম্যাচ দেখতে শঙ্করলাল চক্রবর্তীকে পাঠায় পাঞ্জাব ম্যানেজমেন্ট। তাঁর চোখেই অস্কার ব্রুজোর দলকে দেখছেন পাঞ্জাবের গ্রিক হেড কোচ। ইস্টবেঙ্গল নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেয়েছেন তাঁর ডেপুটির থেকে। যা তাঁকে কৌশল সাজাতে সাহায্য করছে। ডিলেমপেরিস বলেন, 'শঙ্কর কলকাতার ছেলে। ভাল কোচের পাশাপাশি ভাল মানুষও। ওকে দলে পাওয়ায় ভাগ্যবান। ওকে ১০০ শতাংশ বিশ্বাস করি। ওর ওপর পূর্ণ আস্থা আছে। আশা করছি ওর দর্শন আমাদের কাজে লাগবে।' 

চোট-আঘাত, কার্ডে জর্জরিত ইস্টবেঙ্গল। আগের ম্যাচে হেরেছে। কলকাতার প্রধানকে হারানোর এটাই সেরা সুযোগ। তবে প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছেন গ্রিক কোচ। বিশেষ করে অস্কার ব্রুজোর ট্যাকটিক্সের প্রশংসা করলেন। সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনের মাঝে মুখোমুখি হয় দুই কোচ। একে অপরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন। গ্রিক কোচ জানান, লাল হলুদের স্প্যানিশ কোচের ছক ভাঙা সহজ হবে না। ডিলেমপেরিস বলেন, 'অস্কার খুব ভাল কোচ। ও দায়িত্ব নেওয়ার পর ইস্টবেঙ্গল বদলে গিয়েছে। ও একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে এগোচ্ছে। তার প্রভাব দলের ওপর পড়ছে। তাই ওর স্ট্র্যাটেজির বিরুদ্ধে খেলা কঠিন হতে পারে।' ওড়িশা ম্যাচে চোট পেয়ে গোটা মরশুম থেকে ছিটকে গিয়েছেন মাদি তালাল। গত মরশুমে পাঞ্জাব দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফরাসি প্লেমেকার। তালালের চোট নিয়ে দুঃখপ্রকাশ করেন পাঞ্জাবের গ্রিক কোচ। আশা করছেন, আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট পাঞ্জাবের। মঙ্গলবার ইস্টবেঙ্গলকে হারাতে পারলেই তিন নম্বরে উঠে আসার হাতছানি থাকবে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া