বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Virat Kohli is facing heavy trolling from fans

খেলা | 'বর্ডার-গাভাসকর ট্রফির পরে দয়া করে অবসর নাও', নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে কোহলি

KM | ১৬ ডিসেম্বর ২০২৪ ০০ : ২৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে সেঞ্চুরির পরে বিরাট কোহলিকে নিয়ে বন্দনা হয়েছে। কিন্তু সেই বন্দনার রেশ এখন কেটে গিয়েছে। পারথ টেস্টে সেঞ্চুরির পরে কোহলি ক্রমাগত ব্যর্থ হয়েই চলেছেন। অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে আউট হন কোহলি। 

বিরাটের এভাবে একের পর এক আউট হওয়ার প্রেক্ষিতে প্রবল চটেছেন দেশের প্রাক্তন ওপেনার সুনীল গাভাসকর। তিনি বলেছেন, সপ্তম-অষ্টম স্টাম্পের বল তাড়া করে আউট হওয়ার কোনও যুক্তিই নেই। 

ব্যাট হাতে বিরাট-ম্যাজিক না চলায় তাঁর অবসরের দাবি জোরালো হয়েছে। সোশ্যাল  মিডিয়ায় এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ''বর্ডার-গাভাসকর ট্রফির পরে দয়া করে অবসর নিও। টেস্টে তোমার পরিসংখ্যান এবং পরম্পরা নষ্ট হোক আমি চাই না।'' 

আর এক ক্রিকেটভক্ত লিখেছেন, ''আপনারা যদি বিরাট কোহলির অবসর চান...এই টুইটের মতো...দ্রুত অবসর নাও।'' 

নেটে অনুশীলনের সময়ে অফস্টাম্পের বাইরের বল ছাড়ার দিকে নজর দেন কোহলি। কিন্তু খেলার সময়ে অফস্টাম্পের বাইরে বল ফেলে তাঁকে লোভ দেখানো হচ্ছে। সেই ফাঁদে পা দিয়ে আউট হচ্ছেন কোহলি। ক্রিকেটপ্রেমীরা এভাবে আউট দেখে স্থির থাকতে পারছেন না। তাঁরা বিরাট ট্রোলিংয়ে মেতে উঠেছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া