বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Jason Gillespie broke silence on stepping down as Pakistan Test coach

খেলা | পাক ক্রিকেটের কোচের চেয়ার ছাড়লেন কেন? অবশেষে মুখ খুললেন গিলেসপি

KM | ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: তিনি যে পাক ক্রিকেটের কোচের পদ ছাড়তে চলেছেন, সেই দেওয়াললিখন স্পষ্ট ছিল। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পরে চাকরি ছাড়ার কারণ নিয়ে মুখ খুলেছেন। দুটো কারণের জন্যই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানান গিলেসপি। 

প্রাক্তন অজি পেসার বলেছেন, ''হেড কোচ হিসেবে নিয়োগকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ থাকাটাই বাঞ্চনীয়। কিন্তু হাই পারফরম্যান্স কোচ না থাকার ব্যাপারে আমি সম্পূর্ণ অন্ধকারে ছিলাম।'' 

পাকিস্তানের সহকারী কোচ টিম নিয়েলসেনের চুক্তি বাড়াচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। চলতি বছরের আগস্টে তাঁকে নিয়োগ করা হয়। তাঁকে লাল বলের হাই পারফরম্যান্স কোচ হিসেবে আখ্যায়িত করা হয়। অস্ট্রেলিয়ায় পাক সফরের পরেই তাঁর চুক্তি শেষ হয়ে যায়। চুক্তি নবীকরণ করা হবে বলে আশায় ছিলেন নিয়েলসেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে  দিয়েছে তাঁরা আর নিয়েলসেনের সঙ্গে চুক্তি বাড়াবে না। আর নিয়েলসেনের চুক্তি না বাড়ানোর অর্থ পাক কোচ জেসন গিলেসপিও পড়ে ফেলেন। 

গিলেসপি বলেছেন, ''আমার সিনিয়র সহকারী কোচ টিম নিয়েলসেনকে জানানো হয়েছিল তাঁকে আর দরকার নেই। কেউই এই ব্যাপারে আমার সঙ্গে কোনও যোগাযোগ করেনি। আমাকে বিন্দুবিসর্গও জানানো হয়নি।  নির্বাচক-সহ সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে স্পষ্ট যোগাযোগ করা দরকার এবং খেলার অন্তত একদিন আগে দলের প্রধান কোচ হিসাবে জানা উচিত দলটা কী হচ্ছে, যাতে  পরিকল্পনা এবং প্রস্তুতি করাতে সুবিধা হয়।'' 

এখানেই শেষ নয়। গিলেসপি আরও বলেন, ''এই ধরনের বিষয়গুলোর জন্য আমার কাজ করা রীতিমতো কঠিন হয়ে পড়ছিল। তার উপরে পাকিস্তান ক্রিকেট বোর্ড স্থির করে দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো হবে না টিম নিয়েলসেনকে। আমি পরে জানতে পারি এক ব্যক্তির সুপারিশেই এমন করা হয়েছিল, যাতে আমি কাজ করতে না পারি।'' 

বাসিত আলির মতো প্রাক্তন পাক তারকা নিজের ইউটিউবে জানান, দক্ষিণ আফ্রিকায় ভাল কিছু করতে পারবে না পাকিস্তান। সেটা বুঝতে পেরেই গিলেসপি চাকরি ছেড়ে দেন। বাসিতের মতে, বিদেশি কোচরা তাঁদের দেশে নিজেদের সিভি বানাতেই আসে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া