বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জোড়া জয়ের পর ঘরের মাঠে ওড়িশার কাছে ধাক্কা। যা আবার ব্যাকফুটে ঠেলে দিয়েছে ইস্টবেঙ্গলকে। চোট-আঘাত এবং কার্ড, গোদের ওপর বিষফোঁড়া। চোটের জন্য মরশুম থেকে ছিটকে গিয়েছেন মাদি তালাল। লালকার্ড দেখায় নেই জিকসন সিংও। ওড়িশা ম্যাচেও নেইয়ের তালিকা দীর্ঘ ছিল। তবে পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কিছুটা স্বস্তি লাল হলুদ শিবিরে। আঠারোজনের দলে ফিরছেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস এবং হেক্টর ইউস্তে। সোমবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দু'জনেই দলের সঙ্গে পুরোদমে প্র্যাকটিস করেন। ম্যাচের শুরু থেকেই খেলানো হতে পারে হেক্টরকে। তবে দিমির পরে নামারই সম্ভাবনা বেশি। চোট, আঘাতের তালিকা এদিন খোলসা করতে চাননি অস্কার ব্রুজো। ধোঁয়াশা জিইয়ে রাখেন। তবে সল ক্রেসপো এবং জিকসন সিং ছাড়া বাকিদের খেলার সম্ভাবনা প্রবল।
চোট এবং কার্ডের জেরে সেট দল খেলাতে পারছেন না অস্কার। প্রতিদিন দলে একাধিক বদল করতে হচ্ছে। যার প্রভাব পড়ছে খেলায়। সামনে শক্তিশালী পাঞ্জাব। এই পরিস্থিতিতে তাঁদের মোকাবিলা করা কতটা কঠিন? অস্কার বলেন, 'আমরা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। স্বচ্ছতা নিয়ে মাঠে নামতে চাই। আমাদের দলে গভীরতা আছে। আমাদের আইএসএলের সেরা দলগুলোর মধ্যে অন্যতম হওয়ায় চেষ্টা করতে হবে। আমরা ইতিবাচক বার্তা দিতে চাই। আমরা সংগঠিত ফুটবল খেলার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতি আমাদের কাছে অগ্নিপরীক্ষা। কোচ হিসেবে আমার হাতে দুটো বিকল্প। রাতে না ঘুমিয়ে খেলা নিয়ে অতিরিক্ত চিন্তা-ভাবনা করা। প্লেয়ারদের পজিশন বদলানো। নয়তো আমরা যেভাবে খেলছি, আত্মবিশ্বাসের সঙ্গে সেটাই চালিয়ে যাওয়া। একটা দল হিসেবে আমরা এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই।' ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলবে ইস্টবেঙ্গল। এর ফায়দা তুলে চান ইস্টবেঙ্গল কোচ।
মুখে যতই আত্মবিশ্বাসের কথা বলুন না কেন, সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনে অস্কারের আচার-আচরণে সেই প্রত্যয় ফুটে ওঠেনি। কিছুটা দমে ছিলেন ইস্টবেঙ্গল কোচ। দেখে মনে হয়, ওড়িশার কাছে হারের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। সাংবাদিক সম্মেলন শেষে এই বিষয়ে প্রশ্ন করতে অস্কার মস্করা করে বলেন, 'সমস্ত এনার্জি ম্যাচের জন্য বাঁচিয়ে রাখছি।'
বেশ কয়েকটা ম্যাচে খারাপ রেফারিংয়ের জন্য ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ভাল খেলা সত্ত্বেও অনেক সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে যাওয়ায়, ম্যাচের ওপর প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে দলকে মোটিভেট করা কতটা কঠিন? অস্কার বলেন, 'বেশ কয়েকটা ম্যাচে আমরা কম প্লেয়ারে শেষ করেছি। আমরা বিপক্ষের থেকে অনেক কম ফাউল করেছি। কিন্তু আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গিয়েছে। তবে এটা আমাদের হাতে নেই। আশা করব, কখনও সিদ্ধান্ত আমাদের পক্ষেও যাবে।'
১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাঞ্জাব। সেখানে সমসংখ্যক ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৭। বছর শেষের আগে ঘরের মাঠে আরও দুটো ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। এর আগেও ব্রুজো একাধিকবার জানান, ঘরের মাঠে চার ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বছর শেষে কি কোনও টার্গেট সেট করেছে ইস্টবেঙ্গল? অস্কার বলেন, '১০ ম্যাচে পাঞ্জাবের পয়েন্ট ১৮। সেখানে সমসংখ্যক ম্যাচে আমাদের পয়েন্ট ৭। ঘরের মাঠে চার ম্যাচের শেষে আমরা এই গ্যাপ কমাতে চাই। তাই পাঞ্জাব ম্যাচ জেতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জামশেদপুর, হায়দরাবাদ ম্যাচের পর ছবিটা আরও স্পষ্ট হবে। বুঝতে পারব আমরা সুপার সিক্সে যেতে পারব কিনা।' পাঁচ নম্বরে থাকলেও, ধারাবাহিকতার অভাব রয়েছে পাঞ্জাবের। জামশেদপুরের কাছে শেষ ম্যাচে হারে। তাসত্ত্বেও প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। তাঁদের ট্যাকটিক্যাল গেম, আক্রমণভাগের প্রশংসা করেন ব্রুজো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি