বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: স্যর ডনের দেশে ভারতের দুঃসময় চলছেই। পারথে শুরুটা দারুণ করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু অ্যাডিলেড ও ব্রিসেবেনে ভারতের কঙ্কাল বেরিয়ে পড়েছে। ব্রিসবেনের পরিস্থিতি এখন যা তাতে ভারতকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি। টিম ইন্ডিয়ার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা দেখা পরে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি মনে করছেন, রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের চিন্তাভাবনায় মিল নেই। আর এই মিল না থাকার প্রতিফলন হচ্ছে খেলার মাঠে।
ভারতীয় বোলিং মোক্ষম সময়ে অজিদের উইকেট নিতে ব্যর্থ হচ্ছে। একমাত্র বুমরাই ভারতীয় দলের বোলিং বিভাগকে টানছেন। বাকিরা কামড় বসাতে পারছেন না। ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার ইনিংস গড়ে দেন। সেই সময়ে কোনও ভারতীয় বোলারই চাপে ফেলতে পারেননি হেড ও স্মিথকে। ভারতের খেলা দেখার পরে প্রাক্তন পাক তারকার মনে হয়েছে অধিনায়ক ও কোচের চিন্তাভাবনা মিলছে না। বাসিত তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''রোহিত শর্মা ও গৌতম গম্ভীর ভিন্ন মেরুতে অবস্থান করছে। ওদের চিন্তাভাবনার মধ্যে মিল নেই। শ্রীলঙ্কায় ওয়ানডে বলুন বা নিউজিল্যান্ড সিরিজ, দুই ক্ষেত্রেই দেখা গিয়েছে কোচ ও অধিনায়কের মধ্যে সামঞ্জস্য নেই। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে দুর্বল ছিল। সেটার কথা ছেড়ে দিন।''
পারথে ভারতীয় দলকে নেতৃত্ব দেন বুমরা। টিম ইন্ডিয়া সেই টেস্ট ম্যাচ জেতে। পিঙ্ক বল টেস্টে ভারতের ভরাডুবি ঘটে। বাসিত আলি শুরু থেকেই গৌতম গম্ভীরের সমালোচনা করে যাচ্ছেন। তিনি বলছেন, ''রাহুল দ্রাবিড় কোচ থাকার সময়ে রোহিত শর্মার সঙ্গে সব বিষয়ে মিলে যেত। কিন্তু গৌতম গম্ভীরের সঙ্গে কিছুই মিলছে না।''
বাসিত আরও বলছেন, ''আমি খুব সহজেই বিষয়টা ব্যাখ্যা করতে পারি। তিনটি টেস্ট ম্যাচেই তিনজন ভিন্ন ভিন্ন স্পিনার খেলানো হল। দুটো টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করল অথচ এই টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল।''
ভারতের দলগঠন নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিত। তিনি বলছেন, ''অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে তিনজন বাঁ হাতি রয়েছে। তবুও সুন্দরকে খেলানো হল না কেন? ক্রিকেট যারা বোঝে, তারাই এই প্রশ্ন করবে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি